সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য লেকটাউন এলাকায়। বুধবার সকালে দক্ষিণ দাঁড়ি এলাকায় রেলগেটের পাশ থেকে উদ্ধার হয়েছে ওই দুই যুবকের দেহ। প্রাথমিক তদন্তে অনুমান, খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই দেহটি রেলগেটের পাশে ফেলে যায় দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে লেকটাউনের দক্ষিণ দাঁড়ি এলাকায় ২৪ নম্বর রেলগেটের পাশে দুটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। দুটি দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দেহের কিছটা দূর থেকে উদ্ধার হয়েছে মৃতদের মোবাইল। তদন্তকারীদের অনুমান খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই দেহগুলি ওই এলাকায় ফেলে যাওয়া হয়েছে।
[আরও পড়ুন: কুড়িয়ে পাওয়া এটিএম কার্ডের সঙ্গে কাগজে লেখা পিন, সহজেই টাকা হাতিয়ে গ্রেপ্তার মহিলা]
সূত্র মারফত জানা গিয়েছে, বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গেই ছিলেন ওই দুই যুবক। রাত সাড়ে ৯ টা নাগাদ তাঁদের কাছে একটি ফোন আসে। সেই ফোন পেয়েই সেলিব্রেশন পার্টি থেকে বেরিয়ে যায় ওই দু’জন। এরপর সকালে উদ্ধার হয় দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খুনের উদ্দেশ্যেই ডেকে পাঠানো হয়েছিল মৃতদের। কিন্তু কে ডেকেছিল তাঁদের? কী কারণেই বা এই খুনের ছক? তা নিয়ে ধন্দে পুলিশ। তবে দেহের পাশ থেকেই যেহেতু ফোনগুলি মিলেছে তাই আত্মহত্যার তত্বও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। মৃতের পরিবারের দাবি, খুন করা হয়েছে যুবকদের। অবিলম্বেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তরা শাস্তি পাবে।
সর্বশেষ খবর
-
বেতন-সহ কাজের সুরক্ষার দাবি, আন্দোলনের হুঁশিয়ারি জীবিকা সেবকের
-
বিশ্বে প্রথম মানুষ বনাম রোবট লড়াই! যন্ত্রমানবকে হারাতে পারলেন মার্কিন যুবক? ভাইরাল ভিডিও
-
চলত ভাড়ায়, বর্ধমানের ওই মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের
-
ইউক্রেন যুদ্ধের মাঝেও অক্ষত দুর্গ! রাশিয়ায় নির্বাচনে পুতিন ঝড়ে সাফ বিরোধীরা
-
কুমোরটুলি টু ক্যারোলিনা, ‘আলাপনে’র দুর্গাপুজো ঘিরে আমেরিকায় বাংলার মাটির গন্ধ