সিডনিতে চাকরির প্রলোভন দেখিয়ে দুই কাশ্মীরি যুবককে অপহরণ করে কলকাতায় আটকে রাখার অভিযোগ। পূর্ব কলকাতার প্রগতি ময়দান এলাকার একটি হোটেল থেকে জম্মু ও কাশ্মীর পুলিশ উদ্ধার করল ওই দুই যুবককে। এই ঘটনায় পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা হরিয়ানার পানিপথের বাসিন্দা।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুশীল, প্রশান্ত, প্রবীণ কুমার, বংশ মুজল, মহম্মদ সামির আনসারি। অভিযুক্তরা সোশ্যাল মিডিয়ায় ওই দুই জম্মু ও কাশ্মীরের যুবককে অস্ট্রেলিয়ার সিডনিতে চাকরির টোপ দেয়। তাঁরা সেই ফাঁদে পা দিলে তাঁদের কলকাতায় আসতে বলা হয়। এরপর প্রগতি ময়দান থানা এলাকার একটি হোটেলে তাঁদের প্রায় ৬ দিন ধরে আটকে রাখা হয়। এর মধ্যেই কাশ্মীরে ওই যুবকদের পরিবারের সদস্যদের ভিডিও কল করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। জম্মু ও কাশ্মীর পুলিশ মোবাইলের সূত্র ধরে কলকাতা পুলিশের সাহায্যে ওই হোটেলে অভিযান চালায়। হোটেল থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই দুই যুবককে উদ্ধার করা হয়। বেগতিক বুঝে হরিয়ানার বাসিন্দা ওই পাঁচ অপহরণকারী পালানোর চেষ্টা করে। কিন্তু তার আগে তাদের পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের মতে, এর আগে তারা অন্য রাজ্যে একইভাবে অপহরণের ঘটনা ঘটিয়েছে। ধৃত পাঁচজন ও উদ্ধারের পর অপহৃত যুবকদের কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজই অভিষেক হচ্ছে না বৈভবের, কী কারণ জানালেন নতুন অধিনায়ক শ্রেয়স?
-
কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল নেতা, থানার সামনে মাথায় ডিম ভাঙল জনতা
-
ধর্ম বদলে মুসলিম হলেই মিলবে না ওবিসি সংরক্ষণ! সাফ জানাল আদালত
-
দেশের এবার ছুটবে হাইড্রোজেন ট্রেন! হরিয়ানায় সফল পরীক্ষা, কবে শুরু যাত্রী পরিষেবা?
-
অফিসে দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করছেন? হাত দুর্বল লাগে, তালু ঘামে? স্নায়ুর সমস্যা নয় তো!