2024 Lok Sabha Election

সুস্থ হয়েই লোকসভা ভোটের প্রচারে মমতা, চলতি সপ্তাহে মহুয়ার গড়ে সভা

দিন দশেক আগে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকে বাড়িতে বিশ্রামে ছিলেন তিনি। এবার সুস্থ হয়েই নামছেন লোকসভা ভোটের প্রচারে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৪, ২১:০৬

options
link
সুস্থ হয়েই লোকসভা ভোটের প্রচারে মমতা, চলতি সপ্তাহে মহুয়ার গড়ে সভা

কিংশুক প্রামাণিক: দিন দশেক আগে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পর থেকে চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে ছিলেন। মাঝে অবশ্য মাথায় ব্যান্ডেজ নিয়েই নবান্নে গিয়ে প্রয়োজনীয় সরকারি কাজ সারেন। লোকসভা ভোটের (2024 Lok Sabha Election) মুখে হেভিওয়েট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু এবার তিনি খানিকটা সুস্থ হয়ে নামছেন প্রচারে। সূত্রের খবর, ৩১ মার্চ, রবিবার মমতা বন্দ্যোপাধ্য়ায় যাচ্ছেন কৃষ্ণনগরে (Krishnanagar)। ধুবুলিয়ার মাঠ থেকে সেখানকার দলীয় প্রার্থী তথা বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের প্রচারে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। 

Advertisement

লোকসভা ভোটে বাংলার বিয়াল্লিশে ৪২ আসন জেতাকে পাখির চোখ করেছে শাসকদল তৃণমূল। এমনিতেই যে কোনও  নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে হাইভোল্টেজ প্রচারে নিজেই যান মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ভোটে বাংলা থেকে বিজেপিকে রুখে দিতে তৎপর হয়েছে তৃণমূল। আর তাই প্রচারে আরও জোর দেওয়া হচ্ছে। গত ১৬ মার্চ ভোট ঘোষণার পর মমতা বন্দ্য়োপাধ্যায়  কলকাতার বাইরে কোথাও প্রচারে যেতে পারেননি। বাড়িতে পড়ে গিয়ে তিনি আহত হন। কিন্তু এবার সুস্থ হয়ে ফের পুরোদমে প্রচারে নামতে চলেছেন। মার্চের শেষ দিন, কৃষ্ণনগরে তাঁর পছন্দের প্রার্থী মহুয়া মৈত্রের (Mahua Moitra) সমর্থনে ধুবুলিয়ায় সভা করবেন বলে খবর। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বরানগরে সজল, ভগবানগোলায় ভাস্কর, রাজ্যে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির]

আসলে চব্বিশের লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষ্ণনগর থেকে প্রচারে শুরু ভিন্ন মাত্রায় তাৎপর্যপূর্ণ। এবারের ভোটে বাংলার শাসকদল ইস্যু করেছে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার বিষয়টিকে। CAA-র বিরুদ্ধে লাগাতার প্রচার শুরু হয়েছে, বিশেষত মতুয়া প্রভাবিত এলাকাগুলিতে। নদিয়া জেলার কৃষ্ণনগরও মতুয়া গড়। তার উপর এখানকার মহিলা প্রার্থী সংসদে একসময়ে বিজেপি বিরোধী সুর চড়ানো মহুয়া মৈত্র। যিনি নিজগুণেই মুখ্যমন্ত্রীর স্নেহধন্যা। টাকার বিনিময়ে সংসদে আদানি বিরোধী প্রশ্ন তোলার অভিযোগে সম্প্রতি তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে। যাকে তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ বলেই মনে করছে। সেই ইস্যুও তুলে ধরা হবে কৃষ্ণনগরের প্রচারে। ফলে তৃণমূলের নিজস্ব ইস্য়ুকে জনতার মাঝে নিয়ে যাওয়ার আদর্শ জমি এই কৃষ্ণনগর। 

Advertisement

[আরও পড়ুন: বিজেপি ছাড়ছেন রুদ্রনীল! লোকসভায় টিকিট না পেয়েই চূড়ান্ত সিদ্ধান্ত?]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.