TMC

অভিষেকের জন্যই নষ্ট ৪০টি খেলার মাঠ! শুভেন্দুর দ্বারস্থ ‘আসল’ তৃণমূলের পান্নালাল

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ডায়মন্ড হারবার এলাকায় সেবাশ্রয় ক্যাম্প হত। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্প করতেন। রাজ্যে পালাবদলের পর এই সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এবার ডায়মন্ড হারবারের মাঠ নষ্ট হওয়ার অভিযোগ উঠল।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৮:০২

options
link
অভিষেকের জন্যই নষ্ট ৪০টি খেলার মাঠ! শুভেন্দুর দ্বারস্থ ‘আসল’ তৃণমূলের পান্নালাল
সেবাশ্রয়ে ইউএসজি মেশিন ব্যবহারে লাইসেন্স বাতিল

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ডায়মন্ড হারবার এলাকায় সেবাশ্রয় ক্যাম্প হত। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্প করতেন। রাজ্যে পালাবদলের পর এই সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এবার ডায়মন্ড হারবারের মাঠ নষ্ট হওয়ার অভিযোগ উঠল। একটা-দুটো নয়, মোট ৪০টি মাঠ ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে নষ্ট হয়েছে! এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন ‘আসল’ তৃণমূল বিধায়কের পান্নালাল হালদার। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করা হয়েছে।

Advertisement

তৃণমূলের আমলে হইহই করে ডায়মন্ড হারবারে এই সেবাশ্রয় ক্যাম্প চলত। দূরদূরান্ত থেকে বহু মানুষও উপস্থিত হতেন। বিধানসভা এলাকার মাঠগুলি দখল করে ওই ক্যাম্প চলত! সেসব মাঠ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হত না বলেও অভিযোগ। মাঠগুলির অবস্থা এতটাই খারাপ, যে বাচ্চারা সেখানে খেলাধুলো পর্যন্ত করতে পারছে না! অনেক মাস হয়ে গেলেও সেই মাঠ আগের অবস্থায় আসেনি! এই পরিস্থিতিতে মাঠের বেহাল দশা নিয়ে সরব তৃণমূল বিধায়ক পান্নালাল।

Advertisement

বিধানসভা অধিবেশন এদিন তৃণমূল বিধায়ক রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের দৃষ্টি আকর্ষণ করেন। মাঠ পুরোনো চেহারায় ফিরিয়ে দিতে ক্রীড়ামন্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। পান্নালাল বলেন, “ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ খুব ভালো ছেলে, কাজের ছেলে। আমরা দারুণ মুখ্যমন্ত্রী পেয়েছি। আশা রাখি, এই বিষয়গুলো নিয়ে ক্রীড়ামন্ত্রী উদ্যোগ নেবে।” তৃণমূল কংগ্রেসের মুষলপর্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন পান্নালাল।

Advertisement

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.