অর্ণব আইচ: বেনিয়াপুকুর গুলি কাণ্ডে গ্রেপ্তার পাঁচ অভিযুক্ত। শহরের রাস্তায় প্রকাশ্যে গ্যাংওয়ারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মাজাহার, আমিন, মহম্মদ দানিশ, সইফ সুলতান ও ফৈজল নামের অভিযুক্তদের। ধৃতদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
[দিঘায় দেখা মিলল ১৬০ কেজি ওজনের উড়ুক্কু মাছের, দেখতে ভিড় পর্যটকদের]
রবিবার রাতে ভিড়ে ঠাসা শহরের রাস্তায় লড়াইয়ে জড়ায় দুই গ্যাং। চলে গুলিও। বেনিয়াপুকুরের জোড়া গির্জার কাছে সমাজবিরোধীদের এহেন কাণ্ড কারখানায় ছড়ায় আতঙ্ক। স্থানীয়দের দাবি, বেনিয়াপুকুরের জোড়া গির্জার বাসিন্দা আমিন ও পাপ্পুর মধ্যে বিবাদ দীর্ঘদিনের৷ প্রোমোটিং নিয়ে প্রায়শই দু’পক্ষের অনুগামীদের সংঘর্ষ বাঁধে৷ অভিযোগ, রবিবার রাতে স্থানীয় এক মহিলাকে উদ্দেশ করে কটূক্তি করে পাপ্পুর দলবল৷ তারই প্রতিবাদ করে আমিন৷ তা নিয়েই দু’পক্ষের মধ্যে আবার নতুন করে বিবাদ মাথাচাড়া দেয়৷
সোমবার দুপুরে বেনিয়াপুকুরের জোড়া গির্জার সামনে দুজনের দেখা হয়৷ সেই সময় আমিন তার ছেলেকে কোচিং ক্লাসে দিতে যাচ্ছিল৷ অভিযোগ, কথা কাটাকাটি শুরু হয় পাপ্পু ও আমিনের৷ ধীরে ধীরে তা হাতাহাতির রূপ নেয়৷ আচমকাই নিজের কাছে থাকা বন্দুকের বাঁট দিয়ে আমিনের মাথায় সজোরে আঘাত করে সে৷ রক্তাক্ত অবস্থাতেই পাপ্পুর উপর হামলা করে আমিন৷ এরপর ওই বন্দুক থেকে গুলি চালাতে শুরু করে পাপ্পু৷ শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় সে৷ জখম হয় আমিন৷
গুলির শব্দে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা৷ সুযোগ বুঝে এলাকা ছেড়ে চম্পট দেয় পাপ্পু৷ আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ সেখানেই ভরতি রয়েছে সে৷ আমিনের দাবি, এর আগেও তিনবার পাপ্পু তার উপর আক্রমণ করেছে৷ ঘটনার পরই এলাকায় পৌঁছায় বেনিয়াপুকুর থানার বিশাল পুলিশবাহিনী৷ এলাকা থেকে পাপ্পুর বন্দুকটি উদ্ধার করতে যান তদন্তকারীরা৷ কিন্তু বন্দুক উদ্ধার করতে বাধা দেন স্থানীয়রা৷ তাদের অভিযোগ, এলাকায় বারবার আমিন ও পাপ্পুর অনুগামীরা অশান্তি ছড়ালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি৷
[প্রণবের পর এবার আরএসএস-এর অনুষ্ঠানে অতিথি রতন টাটা]
সর্বশেষ খবর
-
ওজন কমাতে পুষ্টিকর খাচ্ছেন ভাবছেন? এই ৫ খাবারই চুপিচুপি বাড়াচ্ছে ক্যালরি!
-
কংগ্রেসের সঙ্গে পাকা কথা সারা! উত্তরপ্রদেশে বেশি আসনের শর্তে ‘হাত’ ছুঁলেন অখিলেশ
-
সত্যিই কি কেরলে হানিমুনে আসছেন সিআর৭? মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গেলেন রোনাল্ডোর দিদি
-
ভাদ্রে ধন্য মথুরার কারাগার, দেবকীর কোল আলো করে কীভাবে ধরায় এলেন শ্রীকৃষ্ণ?
-
জগন্নাথের পায়ে ফুল পড়তেই উধাও, পোশাকেও ছেদ! ‘ভিলেনে’র খোঁজে পুরীর মন্দিরে হুলস্থুল