অর্ণব আইচ: কলকাতা পুলিশের পরিচয়ে ফোন করে আর্থিক প্রতারণার চেষ্টা। ৪ জনকে গ্রেপ্তার করল লালবাজার (Lalbazar)। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক হওয়ায় আটক করা হয়েছে তাকে।
বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, সম্প্রতি আর্থিক প্রতারণার অভিযোগ তুলে লালবাজারের দ্বারস্থ হন এক ব্যক্তি। তিনি জানান, নিজেকে কলকাতা পুলিশের (Kolkata Police) আধিকারিক পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে ফোন করেন একজন। জানান, একটি মধুচক্রে নাম জড়িয়েছে তাঁর। স্বাভাবিকভাবেই এই ঘটনায় হতচকিত হয়ে যান ফোনের এপারে থাকা ব্যক্তি। ঘটনাকে নাম সরাতে মোটা টাকা দিতে হবে বলে দাবি করা হয় ফোনের ওপার থেকে। ভয়ের পাশাপাশি এই ঘটনায় খটকা লাগে তাঁর।
[আরও পড়ুন: রাজ্য বিজেপির অন্তর্কলহের মধ্যেই আরএসএসের দ্বারস্থ অমিতাভ চক্রবর্তী, সাক্ষাৎ মোহন ভগবতের সঙ্গে]
জানা গিয়েছে, এরপরই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। শুরু হয় তদন্ত। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রতারণা চক্রের ৫ জনকে। তাদের মধ্যে রয়েছে পঙ্কজ কুমার, অবিনাশ কুমার, রোহিত কুমার, প্রিন্স রাজ। পুলিশের তরফে জানানো হয়েছে, সম্ভবত এই চক্রটি বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পরিচয়ে আরও কতজনের থেকে টাকা হাতানো হয়েছে, তা জানার চেষ্টা চলছে।
[আরও পড়ুন: খাস কলকাতায় স্পায়ের আড়ালে দেহব্যবসা, পুলিশি অভিযানে গ্রেপ্তার মূল পাণ্ডা-সহ ৪]
সর্বশেষ খবর
-
আরবানায় থাকার যোগ্যতা থেকে ফুটপাথের মেয়েকে অসম্মান, রচনার ‘কুবচনে’ ফুঁসছেন ঋদ্ধি- ঋত্বিক-শ্রীলেখারা
-
বিধান ভবনে বাদানুবাদ, কর্মসূচি নিয়ে ভর্ৎসনার মুখে উত্তেজিত মনোজ, কড়া বার্তা বেণুগোপালের
-
রামনবমীতে অশান্তি! এনআইএ-র হাতে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সাংসদের কাউন্সিলর স্বামী
-
‘রাজনীতির একাধিপত্য প্রতিষ্ঠার জায়গা নয় বইমেলা’, সাফ জানালেন শমীক
-
কিডনির যত্নে গরিব-মধ্যবিত্তের নবদিশা, শম্পা বোসের স্মৃতিতে যাত্রা শুরু নয়া হাসপাতালের