Meera Bhattacharjee

২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?

মীরা ভট্টাচার্যের চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড।

বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৯:৫৬

options
link
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?
ফাইল ছবি।

অসুস্থ হয়ে উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য (Meera Bhattacharjee)। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড। হাসপাতালের তরফে জানানো হয়েছে, শনিবার সকালে তাঁর কয়েকটি মেডিক্যাল পরীক্ষা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, গত ২ সপ্তাহ ধরে পেটে ব্যথায় ভুগছিলেন মীরা। শুক্রবার অসহ্য যন্ত্রণা শুরু হয়। রাতেই ৭৬ বছর বয়সি মীরাকে ভর্তি করানো হয় উডল্যান্ড মাল্টিস্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের তরফে শনিবার জানানো হয়েছে, তাঁর চিকিৎসার জন্য জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ শাশ্বত চট্টোপাধ্যায় ও এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ সেমন্তী চক্রবর্তী।

Advertisement

বছর দুই আগে বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুর পর বালিগঞ্জের পাম অ্যাভিনিউর বাড়িতে একাই থাকতেন মীরা ভট্টাচার্য। তাঁদের একমাত্র সন্তান সুচেতন অনেকদিন ধরেই অন্যত্র থাকেন। সত্তরোর্ধ্ব মীরাদেবী ইদানিং খানিকটা অসুস্থ। পারিবারিক সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে তাঁর খুব কাশি হচ্ছিল, সেইসঙ্গে শ্বাসকষ্ট ও সামান্য পেটব্যথা। বৃহস্পতিবার বেশ অসুস্থ বোধ করেন। শুক্রবারও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলে খবর পান মীরাদেবীর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। এরপরই উডল্যান্ডস হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ভর্তি করিয়ে নেন। মীরাদেবীর হৃদযন্ত্রে পেসমেকার বসানো। তার ব্যাটারি বদলের জন্য তিনবছর আগে তাঁকে একবার হাসপাতালে যেতে হয়েছিল। তারপর থেকে আর সেই পরিস্থিতি তৈরি হয়নি। সম্প্রতি রাজ্যে বিজেপি সরকার আসার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে। এনিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা গিয়েছিল মীরাদেবীর মুখে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.