নোটিস দিয়ে কোনও লাভ হয় না। কার্যত মেনে নিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। আর সেই কারণে আর কোনও নোটিস নয়, বেনিয়ম দেখলেই হোটেল সিল করে দেওয়ার নির্দেশ দিলেন তিনি। পাশাপাশি এতদিন ধরে বেআইনিভাবে হোটেল কীভাবে চলছিল তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের কাছ থেকে চেয়েছেন অগ্নিমিত্রা।
এই বিষয়ে আরও খবর
কয়েকদিন আগে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। এরপরই শহরে বেআইনিভাবে গজিয়ে ওঠা হোটেল নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। এই ঘটনার পর ধর্মতলা চত্বরে ১৬টি হোটেলকে সিল করে দমকল। আরও ২৫টি হোটেলকে শোকজ করা হয়ে। শনিবার মার্কুইজ স্ট্রিটে হোটেলগুলি পরিদর্শনে আসেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানেই তিনি জানান, আর শোকজ করে কোনও লাভ নেই। সরাসরি সিল করা হবে। এতদিন ধরে কীভাবে এই কারবার চলছিল সেই প্রশ্নও তোলেন তিনি। এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম দিতে পারবেন বলে মনে করেন মন্ত্রী। তাঁর প্রশ্ন, ফিরহাদ হাকিম অনুমতি দিতেন কীভাবে? আগে লিডারদের বাড়ি বাড়ি পারসেনটেজ পৌঁছে যেত। এখন আর টাকা দিয়ে বেনিয়মকে নিয়ম করা যাবে না।
অগ্নিমিত্রা পালের কথায়, ” নোটিসে কোনও কাজ হয় না। গেস্ট থাকলে ২৪ ঘণ্টা সময় দিন। আর তারপর গালা দিয়ে সিল করে দিন। সব কাগজপত্র ঠিক থাকলে তখন আবার খুলে দেওয়া যাবে।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘বিরোধীদের সঙ্গে এরকমই হবে’, অভয়া মামলায় জামিন না পেয়ে সরকারকে দুষছেন নির্মল!
-
‘ককরোচ’ রুখতে হাতিয়ার বন্দে মাতরম! দেশজুড়ে প্রচারে বিজেপি, নিশানায় কংগ্রেস
-
মাইসুরুতে ঘুরতে যাওয়াই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হরিণঘাটার গৃহবধূর, মা হারা ৩ বছরের শিশু
-
স্কুলছাত্রী সেজে কিশোরীদের সঙ্গে বন্ধুত্ব, ৬ নাবালিকাকে পাচারের ছক! উদ্ধার চা বাগানে, গ্রেপ্তার তরুণী
-
বারাণসীর ঐতিহ্য এবার লন্ডনেও! টেমসের তীরে হবে ‘গঙ্গা আরতি’, জেনে নিন সময়সূচি



