সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় ভয় দেখিয়ে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। বেশ কিছুদিন আগেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। মঙ্গলবার শারীরিক পরীক্ষা করা হয়েছে তাঁর।
জানা গিয়েছে, তিলোত্তমার বাসিন্দা ওই তরুণী কলকাতা মেডিক্যাল কলেজেরই (Medical College Kolkata) পড়ুয়া। প্রথম বর্ষে ভরতির পরই এক চিকিৎসকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে তাঁর। প্রভাব খাটিয়ে ছেলেদের হস্টেলে ওই ছাত্রীর থাকার ব্যবস্থাও করে দেয় সে। সেই থেকেই গভীর হতে থাকে সম্পর্ক। একাধিকবার ছাত্রীর সঙ্গে সহবাস করেন ওই ডাক্তার। সূত্রের খবর, এরপর প্রেমিকের সম্পর্কে নানারকম তথ্য কানে আসে ওই তরুণীর। তখনই সম্পর্ক থেকে বেরনোর চেষ্টা করতে শুরু করে সে। সেখানেই সমস্যার শুরু। অভিযোগ, বিচ্ছেদ চাইতেই বিভিন্নভাবে প্রেমিকাকে হুমকি দিতে শুরু করে অভিযুক্ত।
[আরও পড়ুন: মোবাইলে ব্যস্ত মা! খেলতে খেলতে দুর্গাপুরের ক্যানালে তলিয়ে মৃত্যু ৪ বছরের খুদের]
ছাত্রীর বক্তব্য অনুযায়ী, সম্পর্ক থেকে বের হলে ওই ছাত্রীকে ডাক্তার হওয়ার স্বপ্ন শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার ভয়ও দেখানো হয় তরুণীকে। এরপরই গোটা বিষয়টি জানিয়ে বউবাজার থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে কলকাতা মেডিক্যাল কলেজে শারীরিক পরীক্ষা হয়। তবে সেখানে অভিযুক্ত প্রভাব খাটিয়ে রিপোর্ট পালটে দিতে পারে সেই অনুমান করে মঙ্গলবার এসএসকেএমে ফের শারীরিক পরীক্ষা করা হয়। পুলিশ সূত্রে খবর, হস্টেলের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে তাঁরা।
[আরও পড়ুন: লকডাউনের দিন পরিবর্তন নিয়ে সরকারকে ‘অপদার্থ’ তকমা দিলেন রাহুল সিনহা]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের