সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সাতসকালে খেলতে খেলতে ক্যানালে তলিয়ে মৃত্যু হল খুদের। বুধবার ঘটনাটি ঘটেছে দু্র্গাপুরের (Durgapur) কোকওভেন থানা এলাকায়। অভিযোগ, মায়ের অসতর্কতার কারণেই এই পরিণতি ওই শিশুটির।
জানা গিয়েছে, দুর্গাপুরের কোকওভেন থানার সুকান্তপল্লী সংলগ্ন আনন্দপুরের বাসিন্দা বছর চারেকের ওই খুদের নাম বিশ্বজিৎ চক্রবর্তী। বুধবার সকালে ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে মুখ ধুতে ক্যানালে গিয়েছিল সে। সেই সময় খেলতে খেলতে পা পিছনে ক্যানালে পড়ে যায় শিশুটি। খবর পাওয়া মাত্রই শুরু হয় উদ্ধার কাজ। নামানো হয় বিশেষ উদ্ধারকারী দল। অবশেষে বেলা ১ টা ডুবুরিরা শিশুটির নিথর দেহ উদ্ধার করে। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, বিশ্বজিতের মা সবসময় মোবাইলে ব্যস্ত থাকতেন। এদিনও ছেলেকে নিয়ে বেরিয়ে মোবাইলেই মুখ গুঁজেছিলেন তিনি। সেই কারণেই এই মর্মান্তিক ঘটনা।

[আরও পড়ুন: দাঁতালের লাগাতার হানায় মালবাজারে ক্ষতিগ্রস্ত সরকারি রেশন দোকান]
বিষয়টি জানতে পেরে এদিন ঘটনাস্থলে যান দুর্গাপুর নগর নিগমের ৪ নম্বর বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,“ ক্যানেল দিয়ে জল যাচ্ছে। ক্যানেলের উপর কারও আসাই উচিত নয়। এই ব্যাপারে মানুষের সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন। ” ফুটফুটে শিশুর আচমকা এই মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়।
[আরও পড়ুন: জন্মাষ্টমীতে স্কুল খোলার ‘শাস্তি’, শিক্ষকদের ভিতরে আটকে গেটে তালা ঝোলাল বিজেপি নেতারা!]
সর্বশেষ খবর
-
বৈভবকে নিয়ে আলোচনা বিলেতেও, অন্য দুই দেশের টেস্টেও উঠল ভারতীয় দলে নেওয়ার দাবি
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!
-
অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার