সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মাষ্টমীর দিনে স্কুল খোলা রাখায় বিজেপির নেতা-কর্মীদের রোষানলে প্রধান শিক্ষক-সহ শিক্ষাকর্মীরা। আক্রোশের বশে তাঁদের স্কুলের ভিতরে আটকে বাইরে থেকে গেট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার অশোকনগরের (Ashoknagar) এই ঘটনায় তুঙ্গে বিতর্ক।
মাধ্যমিকের ফলপ্রকাশিত হওয়ার পর ইতিমধ্যেই একাদশ শ্রেণিতে ভরতি শুরু হয়ে গিয়েছে। তাই স্কুলের অভ্যন্তরীণ কিছু কাজ করতেই হচ্ছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের। সেই কারণেই ছুটি ঘোষণা হওয়া সত্ত্বেও মঙ্গলবার জন্মাষ্টমীর দিন খোলা ছিল উত্তর ২৪ পরগনার অশোকনগরের কল্যাণগড় সংস্কৃতিক সংঘ শিক্ষা নিকেতন স্কুল। প্রধান শিক্ষক-সহ চারজন অফিসিয়াল কাজ করতেই বিদ্যালয়ে গিয়েছিলেন এদিন। বিষয়টি কানে যেতেই স্কুলে হাজির হন স্থানীয় বিজেপি নেতা স্বপন দে। কেন ছুটির দিনে স্কুল খোলা হল, প্রধান শিক্ষকের কাছে তা জানতে চান তিনি। কারণ শোনার পরই ওই মুহূর্তে স্কুল বন্ধের দাবি জানান ওই বিজেপি নেতা। কিন্তু প্রধান শিক্ষক সাফ জানিয়েছিলেন, তাঁদের কিছু কাজ রয়েছে। তাই সময় লাগবে।

[আরও পড়ুন: দিঘায় উঠল ইলিশ, কিনতে গিয়ে হাতে ছেঁকা মধ্যবিত্ত ভোজনরসিক বাঙালির]
এতেই ক্ষেপে যান বিজেপি নেতা ও তাঁর দলবল। অভিযোগ, তখন শিক্ষকদের ভিতরে রেখে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা। যা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। অশোকনগর থানায় বিষয়টি জানান প্রধান শিক্ষক প্রবীর কুমার সাহা। এরপর পুলিশই ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া শিক্ষকদের উদ্ধার করে। এবিষয়ে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্কুলের তরফে। এপ্রসঙ্গে বিজেপি নেতা স্বপন দে বলেন, তাঁদের কাছে খবর ছিল ছুটির দিনে জোরপূ্র্বক প্রধান শিক্ষক অন্যন্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে যেতে বাধ্য করেছেন। সেই কারণে মঙ্গলবার প্রধান শিক্ষকের কাছে স্কুল বন্ধের আরজি জানিয়েছিলেন তাঁরা। তাঁদের আবেদন না মানায় স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। বিজেপির এই আচরণের তীব্র নিন্দা করেছেন স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ সিং। তাঁর কথায়, “বিজেপির মতো অশিক্ষিত দলের কাছে এই আচরণই কাম্য।” পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই ৩ বিজেপি নেতাকে আটক করা হয়েছে।
[আরও পড়ুন: করোনাতঙ্কে মুখ ফেরাল সবাই, PPE পরে জ্বরের রোগীকে হাসপাতালে পৌঁছে দিলেন তৃণমূল নেতা]
সর্বশেষ খবর
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?
-
মমতা আমলে তৈরি হওয়া কর্মতীর্থেও দুর্নীতি! ক্যাগ রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য বীরভূমে
-
অন্তঃসত্ত্বার পেটে ‘সন্তানের মুখ’, খাচ্ছে ডাব! হবু মাকে ডাক্তার দেখানোর পরামর্শ নেটদুনিয়ার