ডেঙ্গু

ফের ডেঙ্গুর বলি শিশু, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

ডেঙ্গু রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে পুরসভার তরফে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০১৯, ১৯:৫২

options
link
ফের ডেঙ্গুর বলি শিশু, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা
ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে রাজ্যে থাবা বসাতে শুরু করেছে ডেঙ্গু। পুর আধিকারিকের মৃত্যুর ২৪ ঘণ্টার ব্যবধানে শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল এক শিশুর। সূত্রের খবর, ওই শিশুর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে ডেঙ্গুর।

Advertisement

হাওড়ার রথতলার বাসিন্দা বছর ১০-এর অক্ষিতা দাস। বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল সে। স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পরেও কাজ না হওয়ায় মঙ্গলবার ওই নাবালিকাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল তার। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হওয়ায় কয়েকদিন ধরে ডায়ালিসিস চলছিল অক্ষিতার। পরে শনিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, ডেঙ্গুতে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই শিশুর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, শুক্রবার সকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক পুর আধিকারিকের। বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন উত্তর ২৪ পরগনার খড়দহের বাসিন্দা ওই পুর আধিকারিক। তাঁর বাবাও ভুগছিলেন জ্বরে। প্রথমে স্থানীয় চিকিৎসকের পরামর্শ মতো ওষুধপত্র খাচ্ছিলেন তাঁরা। তবে তাতে বিশেষ লাভ হয়নি। তাই তাঁদের খড়দহের এক নার্সিংহোমে ভরতি করা হয়। সেখানেই দিনকয়েক চিকিৎসাও চলে। তা সত্ত্বেও কিছুতেই সুস্থ হচ্ছিলেন না শান্তনু। বৃহস্পতিবার ওই পুর আধিকারিকের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাঁকে ইএম বাইপাসের ধারে এক নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। তবে সেখানেও চিকিৎসায় বিশেষ সাড়া দেননি শান্তনু মজুমদার। রাতের দিকেই চিকিৎসকরা প্রায় আশা ছেড়ে দেন। তাঁরা জানিয়ে দেন শান্তনুবাবুর শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে না। এরপর শুক্রবার ভোরের দিকে চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে ওই পুর আধিকারিকের।

Advertisement

পুজোর পর থেকে অক্টোবরের শেষদিন পর্যন্ত মশাবাহিত এই ডেঙ্গু মোট আটটি প্রাণ কেড়েছে। এর মধ্যে কলকাতার চারজন। শুক্রবার ফের প্রাণ কাড়ল ডেঙ্গু। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করা হচ্ছে। শহরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসায় সতর্কতা নেওয়া হচ্ছে। আক্রান্তদের পৃথক রেখে চিকিৎসা চলছে। ডেঙ্গু যাতে ভয়াবহ আকার নিতে না পারে সেই কারণে পুরসভার তরফেও একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

[আরও পড়ুন: সল্টলেকে মশার উৎপাতে বিরক্ত সোনু নিগম, অনুষ্ঠানের মাঝেই থামালেন গান]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.