সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির সভায় শ্লীলতাহানির শিকার তরুণী। অভিযোগ, সভা থেকে বেড়িয়ে বাড়ি ফেরার সময় তাঁর সঙ্গে অশালীন আচরণ ও মারধর করে বিজেপির নেতা-কর্মীরা। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার যাদবপুরের বিক্রমগড়ে একটি সভার আয়োজন করেছিল বিজেপি। সেই সভায় যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ওই তরুণী। অভিযোগ, ফেরার সময় সভাস্থলের কিছুটা দূরে ওই তরুণীর পথ আটকায় বিজেপির কয়েকজন নেতা ও কর্মী। সেখানে কটুক্তি ও মারধর করা হয় ওই তরুণীকে।
[আরও পড়ুন: সাগরসঙ্গমে ভিড় জমিয়েছেন প্রায় ৩৫ লক্ষ পুণ্যার্থী, কনকনে ঠান্ডা উপেক্ষা করেই চলছে পুণ্যস্নান]
এই খবর ছড়িয়ে পড়তেই রাতে যাদবপুর থানার সামনে বিক্ষোভ করতে শুরু করে যাদবপুর থানার পড়ুয়ারা। অভিযুক্তের শাস্তির দাবি জানান তাঁরা। লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। তাঁদের কথায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হওয়ার কারণেই হেনস্তা করা হয়েছে ওই তরুণীকে। পুলিশের তরফে জানানো হয়েছে, লিখিত অভিযোগ হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এবিষয়ে এখনও বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা