Rape

মহিলাকে ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি! গ্রেপ্তার চিকিৎসক

অভিযোগ, চিকিৎসার নাম করে ওই মহিলাকে ধর্ষণ করে চিকিৎসক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ১৪:২০

options
link
মহিলাকে ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি! গ্রেপ্তার চিকিৎসক
ছবি: প্রতীকী

অর্ণব আইচ: দিনে চিকিৎসক। রাতে নিরাপত্তা পরামর্শদাতা। চিকিৎসার নাম করেই এক মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ। ওই ব‌্যক্তিকে গ্রেপ্তার করলেন কড়েয়া থানার পুলিশ আধিকারিকরা।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত ব‌্যক্তির নাম কাজি হাফিজুল হাসান। সে হোমিওপ‌্যাথি চিকিৎসক। কড়েয়া এলাকায় তার চেম্বারও রয়েছে। রাতে বিভিন্ন আবাসনে নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দিত সে। ওই এলাকারই এক মহিলার অভিযোগ, তিনি চিকিৎসা করাতে যান। চিকিৎসার নাম করেই চেম্বারের দরজা আটকে মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত। মহিলার অশ্লীল ভিডিও তৈরি করে সে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হার্দিক মুম্বইয়ের নেতা হতেই শেষ হয়ে গেল রোহিত-ধোনির মগজাস্ত্রের লড়াই, সিএসকের পোস্ট ভাইরাল]

অভিযোগ, সেই ভিডিও সোশ‌্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার অভিযুক্ত চিকিৎসক তাঁকে ধর্ষণ করে। তার কথা না শুনলে ভিডিও দেখিয়ে সে মহিলাকে হুমকিও দিত। শেষ পর্যন্ত মহিলা কড়েয়া থানায় এসে অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: বাইকে বসে ফেসবুক লাইভ! দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.