অর্ণব আইচ: এবার গর্ভ ভাড়া দিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক সারোগেটেড মায়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। এই ঘটনায় এক চিকিৎসক-সহ সাতজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন প্রতারিত দম্পতি।
সূত্রের খবর, নিউ আলিপুরের এক ব্যবসায়ী পরিবারের বড় ছেলে ও তাঁর স্ত্রী নিঃসন্তান। সন্তান লাভের আশায় ভবানীপুরের এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। সেই চিকিৎসকের পরামর্শ মতোই গত জুন মাসে সারোগেটেড মাদারকে ৬ লক্ষ টাকা দেন। অভিযোগ, টাকা দেওয়ার পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ওই দম্পতির কোনও সন্তান পাননি।
[আরও পড়ুন: হাজার চারেক বরযাত্রী নিয়ে বিয়ে করতে চললেন মহাদেব! চমকপ্রদ আয়োজন শিবরাত্রিতে]
তাঁদের অভিযোগ, সন্তান দেওয়ার কথা বলে টাকা নিয়ে চম্পট দিয়েছেন অভিযুক্ত সরোগেটেড মা।। সন্তান না পেয়ে অবশেষে থানায় ওই মহিলা-সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। পরে দক্ষিণ ২৪ পরগনার বাড়ি থেকে কাশ্মীরা বিবি নামে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে চলছে তদন্ত।
[আরও পড়ুন: অসমাপ্ত কবিতার বুকেই মৃত্যুশয্যা, ভাষা দিবসে ঢাকায় গিয়ে প্রয়াত হুগলির কবি]
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা