আজ রাজ্যজুড়ে পালিত হবে অভয়া দিবস (Abhaya Diwas)। দু’বছর আগে অভিশপ্ত এক ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ করে খুন করা হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে। বিধানসভা নির্বাচনে পতন ঘটেছে তৃণমূল সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) নির্দেশ দিয়েছেন, আজ ৯ আগস্ট বাংলাজুড়ে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পালিত হবে অভয়া দিবস। সকাল ১১টায় অভয়ার আকস্মিক মৃত্যুকে স্মরণ করে দু’মিনিট নীরবতা পালন, প্রদীপ প্রজ্জলন হবে প্রতিটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে। আয়োজন করা হবে ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের। আজ, রবিবার অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ নিজের বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিকেলে সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন:
পাশাপাশি, অভয়া কাণ্ডের তদন্তেও নয়া মোড়। ৯ আগস্ট যে রাতে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন হয়েছিলেন, সেদিন ওঁর সঙ্গে যাঁরা ডিনার করেছিলেন, ডিউটি করেছিলেন সকলকে তলব করা হবে। ওই মৃত্যুর ঘটনার পর যাঁরা আর জি করে এসেছিলেন। সিসিটিভিতে যাঁদের দেখা গিয়েছে সকলকে তলব করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘তদন্ত থেকে যা নির্যাস বেরোবে তা রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে।’’
ঘটনার বিচারবিভাগীয় তদন্ত যেরকম চলছে চলবে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে পালাবদলের পর স্তিমিত হয়ে থাকা তদন্তকে পুনরুজ্জীবিত করেছে নতুন সরকার। একই সঙ্গে এবার চালু হচ্ছে পৃথক তদন্ত।’’ নতুন তদন্তে আর জি কর মেডিক্যাল কলেজে অভয়ার যে সমস্ত অধ্যাপক ছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলবে তদন্তকারী আধিকারিকরা।
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘আর জি কর মেডিক্যাল কলেজে কোথায় কোথায় বিভাগীয় ফাঁক ছিল সেই ফাঁকগুলো কেন ছিল। কীভাবে তৈরি হল? নয়া তদন্তে তা খুঁজে দেখা হবে।’’ সে সময় অভিযোগ উঠেছিল, স্বাস্থ্য ব্যবস্থার কিছু অন্ধকার দিক জেনে ফেলেছিলেন তরুণী চিকিৎসক। কার্যত মুখ বন্ধ করার জন্যই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। অভয়ার খুনের পর হাসপাতালের ত্রুটি-বিচ্যুতি কীভাবে বুজিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। কারা ছিল তার নেপথ্যে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তদন্তের নয়া ধাপে তাঁদেরকেও ডাকা হবে।
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত