Abhishek Banerjee

সই জাল কাণ্ডে টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক

ঢুকেছিলেন ঘড়ির কাঁটায় পৌনে বারোটা নাগাদ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ২০:৫৬

options
link
সই জাল কাণ্ডে টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক
সই জাল কাণ্ডে টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক

ঢুকেছিলেন ঘড়ির কাঁটায় পৌনে বারোটা নাগাদ। সই জাল কাণ্ডে টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও বেরিয়ে একটি কথাও বলেননি তিনি। সোজা গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি। যান কালীঘাটে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে যোগ দেন অভিষেক। এদিন সাংসদ কালীঘাটে পৌঁছতেই ওঠে ‘চোর’ স্লোগান।

Advertisement

শুধু সই জাল কাণ্ড, ডিজে মন্তব্য বা নিয়োগ দুর্নীতি নয়, এই মুহূর্তে অভিষেকের বিরুদ্ধে কার্যত মামলার পাহাড়। কয়লা পাচারে দীর্ঘদিন ধরেই অভিযুক্ত তিনি। শনিবার আমফানের ত্রাণে ২৫০ কোটির দুর্নীতির অভিযোগে অভিষেকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় এফআইআর হয়েছে শিলিগুড়ির থানায়। 

সই জাল কাণ্ডে দীর্ঘ টালবাহানার পর গত বৃহস্পতিবার প্রথম সিআইডি দপ্তরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শোনা গিয়েছিল, অধিকাংশ প্রশ্নের জবাবেই ‘জানি না’ বলে দায় এড়িয়েছিলেন। ফলে তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে। আজ, রবিবার ফের তাঁকে তলব করা হয়। এদিন নির্ধারিত সময়েই সিআইডি দপ্তরে পৌঁছে যান তিনি। দীর্ঘক্ষণ তাঁকে একা জেরা করা হয়। সাড়ে তিনটে নাগাদ বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ হাজিরা দেন একই মামলায়। সূত্রের খবর, বেশ কিছুক্ষণ তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কুণাল ঘোষ বেরিয়ে যাওয়ার পরও কিছুক্ষণ অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। ঘড়ির কাঁটায় সাড়ে আটটা নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাট যান তিনি। 

Advertisement

উল্লেখ্য, এই মুহূর্তে একাধিক মামলার চাপে নাস্তানাবুদ অবস্থা অভিষেকের। আগামিকাল অর্থাৎ সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা তাঁর। মঙ্গলে ডিজে মন্তব্য মামলায় ফের সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা অভিষেকের। প্রসঙ্গত, শুধু সই জাল কাণ্ড, ডিজে মন্তব্য বা নিয়োগ দুর্নীতি নয়, এই মুহূর্তে অভিষেকের বিরুদ্ধে কার্যত মামলার পাহাড়। কয়লা পাচারে দীর্ঘদিন ধরেই অভিযুক্ত তিনি। শনিবার আমফানের ত্রাণে ২৫০ কোটির দুর্নীতির অভিযোগে অভিষেকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় এফআইআর হয়েছে শিলিগুড়ির থানায়। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.