সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায় মানেই রাজনীতি। তাঁর সোশাল মিডিয়া পোস্টে নজর রাখলেই দেখা যায় রাজনৈতিক নানা বিষয়। কিন্তু শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদের ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেল একেবারে অন্যরকম এক ছবি। যা এখন রীতিমতো চর্চায়।

ভাবছেন তো কী এমন ছবি পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? সম্ভবত এই প্রথমবার জিমের পোশাকে দুটি মিরর সেলফি পোস্ট করেন তিনি। একটি নরমাল, একটি ফিল্টার্ড সেলফি। ছবিতে দেখা যায়, তাঁর পরনে একটি সাদা রঙের ভেস্ট ও শর্টস। হাতে জিমের গ্লাভস। তবে এই ছবিটি আদৌ অভিষেকের কি না, ছবি দেখে তা বুঝতে বেশ কিছুক্ষণ সময় নিয়েছেন অনেকেই। কারণ, এই তৃণমূল সেনাপতির এই লুক সকলের কাছেই অচেনা।

অভিষেক যে স্বাস্থ্য সচেতন তা কারও অজানা নয়। নিয়মিত শরীর চর্চা করেন তিনি। খাওয়াদাওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চলতেই পছন্দ করেন। নিজের স্বাস্থ্যের প্রতি অত্যন্ত যত্নবান তিনি। প্রসঙ্গত, শুধু তরুণ রাজনীতিবিদ হিসেবেই যে অভিষেক সকলের প্রিয় তা নয়। তাঁর স্টাইল স্টেটমেন্ট বর্তমান প্রজন্মকে রীতিমতো আকর্ষণ করে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেহারা, পোশাকে নজর থাকে সকলেই। স্বাভাবিকভাবেই তাঁকে এই রূপে দেখে মুগ্ধ সকলে।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা