স্টাফ রিপোর্টার: ভোটার তালিকায় নজরদারির পাশাপাশি বাংলাভাষীদের উপর বিজেপির অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে ফের তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ আগস্ট, শুক্রবার বিকেল চারটেয় ভারচুয়ালি ওই বৈঠক করবেন তিনি। বুধবার দলের তরফে গোপন সার্কুলার দিয়ে সংশ্লিষ্টদের একথা জানানো হয়েছে।
দলের সমস্ত সাংসদ, বিধায়ক, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকল জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরও ওই বৈঠকে অংশ নেবেন। সাংগঠনিকস্তরে তৃণমূল রাজ্য সভাপতি ছাড়া সমস্ত শাখা সংগঠনের প্রধান, রাজ্য তৃণমূল কমিটির সকল সদস্য, জেলা তৃণমূলের (মাদার) চেয়ারম্যান ও সভাপতি এবং কলকাতার সমস্ত ব্লক সভাপতিও অভিষেকের এই বৈঠকে থাকবেন।
ওয়েবকুপা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠন বাদে সমস্ত শাখা সংগঠনের জেলা সভাপতি ও চেয়ারম্যানকেও এই ভার্চুয়াল বৈঠকে ডাকা হচ্ছে। প্রায় দুমাস আগে একবার ভোটার তালিকা নিয়ে এভাবেই বৈঠক করেছিলেন অভিষেক, এবার অবশ্য কি কি বিষয়ে কথা বলবেন সেই নিয়ে দলের তরফে স্পষ্ট করা হয়নি।
সর্বশেষ খবর
-
‘নিজকে এই ইন্ডাস্ট্রির বাইরের সদস্য মনে হয়নি’, ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় জয়া
-
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা, ‘তোমরাই নায়ক’, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ
-
৭০ লক্ষ টাকা ‘তোলাবাজি’, গ্রেপ্তার ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল
-
ট্রাম্পের রোষে কঙ্গোর সুপার ফ্যান! মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না মিচেল
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ