বাড়িতে বুলডোজার অ্যাকশনের আশঙ্কা! এবার পুরসভার বেআইনি নির্মাণ-নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মা। আগামী বুধবার শুনানির সম্ভাবনা।
এই বিষয়ে আরও খবর
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, কোনও বেআইনি নির্মাণকে রেয়াত করা হবে না। ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্রান্তে চলেছে বুলডোজার। দিন কয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় পুরসভার তরফে নোটিস দেওয়া হয়। পুরসভার তরফে জানা যায়, হরিশ মুখার্জী রোডের শান্তিনিকেতন, ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোডের বাড়ি, কলকাতার ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে অবৈধ নির্মাণ সংক্রান্ত নোটিস দেওয়া হয়। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধ, এই দাবি করে পুরসভার নোটিস খারিজের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেকের বাবা-মা অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা জানান, তাঁদের ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি বৈধভাবে নির্মিত।
বাড়ি ভাঙার নোটিস নিয়ে মুখ খুলেছিলেন অভিষেকও। বলেন, “ওরা যা খুশি করুক। আমার বাড়ি ভেঙে দিক, নোটিস পাঠাক। আমি এসবের কাছে মাথা নত করব না। যা-ই হোক না কেন, বিজেপির বিরুদ্ধে আমার লড়াই চলবেই।” যদিও পরবর্তীতে সুর নরম করেন তৃণমূলের ‘সেনাপতি’। শান্তিনিকেতনের বেআইনি অংশ ভাঙার নোটিসের পালটা চিঠি দিয়ে সময় চান তিনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!



