Adenovirus claimed life of two more babies in Kolkata

ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস, খাস কলকাতায় ২৪ ঘণ্টায় মৃত্যু দুই খুদের

অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় সতর্ক রাজ্য স্বাস্থ্যদপ্তর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১১:০৯

options
link
ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস, খাস কলকাতায় ২৪ ঘণ্টায় মৃত্যু দুই খুদের
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। যদিও সতর্ক থাকার পরামর্শ রাজ্য স্বাস্থ্যদপ্তরের। তবে তারই মাঝে অ্যাডিনো ভাইরাসের থাবায় মাত্র ২৪ ঘণ্টায় প্রাণ হারাল আরও দুই শিশুর। বি সি রায় হাসপাতালে মৃত্যু হয় হাওড়ার উদয়নারায়ণপুরের ন’মাসের শিশু। তার রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে কলকাতা মেডিক্যালে প্রাণ হারায় একরত্তি। সে নদিয়ার কল্যাণীর বাসিন্দা।

Advertisement

হাওড়ার উদয়নারায়ণপুরের ওই শিশুর পরিবারের দাবি, গত ২ ফেব্রুয়ারি জ্বর হয় তার। সেই সময় বি সি রায় হাসপাতালে ভরতি করা হয় শিশুকে। একরত্তি সুস্থ হয়ে যায়। ১১ ফেব্রুয়ারি বাড়ি ফেরে। ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয়বার জ্বর আসে। সেই সময় আবার হাসপাতালের আউটডোরে শিশুকে নিয়ে আসেন তার বাবা-মা। সামান্য চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। শিশুর বাবার দাবি, গত ১৯ ফেব্রুয়ারি শারীরিক অবস্থার অবনতি হয় তার। বি সি রায় হাসপাতালে ভরতি করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাত বাড়লেই ফ্ল্যাটে ফুর্তির ফোয়ারা, হৈমন্তীর উদ্দাম জীবনযাপনে অতিষ্ঠ ছিলেন পড়শিরা]

হাসপাতালের তরফে জানান হয়, শিশুকে আইসিইউতে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। তবে বেড না থাকায় সেখানে রাখা সম্ভব হয়নি। এরপর শনিবার মৃত্যু হয় খুদের। শিশুর পরিবারের দাবি, ডেথ সার্টিফিকেটে অ্যাডিনো ভাইরাসের কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসারও অভিযোগ তুলেছেন শিশুর বাবা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় সতর্ক রাজ্য স্বাস্থ্যদপ্তর। শনিবার দফায় দফায় বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যদপ্তরের অধিকর্তারা। স্বাস্থ্যদপ্তরের গাইডলাইন অনুযায়ী, শিশুর জ্বর হলে সতর্ক থাকতে হবে অভিভাবকদের। ১০৩ ডিগ্রির উপর জ্বর হলে শিশুকে স্নান করিয়ে দিতে হবে। রক্তে অক্সিজেনের মাত্রাও সবসময় খেয়াল রাখতে হবে। অবশ্যই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। 

[আরও পড়ুন: রান্না করা নয়, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এবার থেকে দেওয়া হবে প্যাকেটজাত খাবার, নির্দেশ নবান্নের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.