সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ নয়ের দশকের মাঝামাঝি এসেছিল ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’৷ ভোল বদলে গিয়েছিল হিন্দি সিনেমার৷ প্যান ইন্ডিয়ার দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ‘ডায়াস্পরা ডার্লিং’ হয়ে উঠেছিলেন শাহরুখ খান৷ সেই ছবির ম্যাজিক আজও ফুরোয়নি৷ তবে এবার সেখানে নয়া সংযোজন৷ ছবির একটি দৃশ্যের সঙ্গে জুড়ল শাহরুখ পুত্র আব্রামের নামও৷
কিন্তু কীভাবে?
[ বিকিনি পরে নেটদুনিয়ায় হেনস্তার শিকার শাহরুখ-কন্যা সুহানা ]
সময়ের ফারাক বলছে ডিডিএলজে-র সঙ্গে কোনওভাবেই আব্রামের সংযোগ থাকা সম্ভব নয়৷ বাস্তবে তা হয়ওনি৷ তবে ছবির একটি আইকনিক দৃশ্য ফিরে এসেছে একটু অন্যভাবে৷ ছবিতে এই দৃশ্যে ছিলেন অমরীশ পুরী ও শাহরুখ খান৷ পায়রার দলকে দানা খাওয়ানোর অভ্যাস সিমরনের জাঁদরেল বাবার৷ প্রেমিকের মন পেতে রাহুলও সকাল সকাল হাজির হয়ে গিয়েছিল৷ প্রথমে অস্বস্তি৷ পায়রাকে ভালবেসেও চিড়ে ভেজেনি৷ তবে শেষমেশ সেই পায়রার জীবন বাঁচিয়েই মন গলেছিল অমরীশ পুরীর৷ বাকিটা প্রায় সকলেরই জানা৷ তবে অজানা হল, খুদে আব্রামও পায়রাদের খাওয়াতে ভালবাসে৷ সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, কয়েকটি পায়রার দিকে খাবার ছুড়ে দিচ্ছে আব্রাম৷ পায়রাগুলো তা খুঁটে খুঁটে খাচ্ছেও৷ আর তা দেখেই নিজের ছবিরই আইকনিক দৃশ্যের কথা মনে পড়ে গিয়েছে অনেকেরই৷ ইনস্টাগ্রামে ভিডিওর সঙ্গে তাই জুড়ে দিয়েছেন সেই বিখ্যাত ডাক ‘আও…আও…আও…’৷ আর এ দৃশ্য দেখে শাহরুখের বহু ফ্যানদেরও মনে পড়ে গিয়েছে সেই দৃশ্যের কথা৷
এদিকে যখন আব্রামকে নিয়ে খোশমেজাজে বাদশা, তখন নেটদুনিয়ায় ট্রোলের শিকার হচ্ছেন তাঁর কন্যা সুহানা৷ বিকিনি পরা ছবি দিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি৷ তবে সেলেব-কন্যা হলে যে এই ধরনের ঘটনা ঘটবে তা তিনিও জানেন৷ আর শাহরুখ তো জানেনই৷ তাই এ নিয়ে কোনও উচ্চবাচ্যই করেননি বলিপাড়ার বাদশা৷
সর্বশেষ খবর
-
আর্জেন্টিনাকে ‘বাড়তি সুবিধা’, এবার রেফারিকে বিশ্বকাপ থেকে তাড়াবে ফিফা? হতে পারে তদন্ত
-
এ পৃথিবী হোক নারীর বাসযোগ্য… মেয়েদের সম্মানের পাঠ দিন ছোট থেকেই, সন্তানকে কী শেখাবেন?
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!