সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদ্রিস আলির পর এবার দুষ্কৃতীদের নিশানায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ শ্রীরামপুরের এই তৃণমূল সাংসদকে টেলিফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনায় লালবাজারে অভিযোগ দায়ের করেছেন সাংসদের ল’ ক্লার্ক৷ তদন্তে নেমেছে লালবাজারের গুণ্ডাদমন শাখা৷
(তৃণমূল সাংসদ ইদ্রিস আলিকে খুনের হুমকি)
সূত্রের খবর, বেশ কয়েকদিন আগে সাংসদের দিল্লির মোবাইলে এক দুষ্কৃতী ফোন করে অশ্রাব্য গালিগালাজ করে ও হত্যার হুমকি দেয়৷ ওই ফোনের পরিপ্রেক্ষিতেই লালবাজারে অভিযোগ দায়ের করা হয়৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, নোট বাতিল নিয়ে সর্বভারতীয় স্তরে আন্দোলন করাতেই তাঁর উপর হামলার আশঙ্কা৷
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে টিপু সুলতান মসজিদের শাহি ইমাম রহমান বরকতি ফতোয়া জারির ২৪ ঘন্টার মধ্যে হুমকি ফোন পেয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ ইদ্রিস আলি। কলকাতার প্রেস ক্লাবে তাঁর পাশে বসেই বরকতি ঘোষণা করেন, প্রধানমন্ত্রীর মাথা ন্যাড়া করে, কালি ঢেলে, দাড়ি কেটে দিতে পারলে তিনি ২৫ লক্ষ টাকা নগদ ইনাম দেবেন। সেবারও তৃণমূল সাংসদ অভিযোগ করেন, নোট বাতিলের বিরুদ্ধে আন্দোলন করেছেন বলেই তাঁর কাছে খুনের হুমকি ফোন এসেছিল।
সর্বশেষ খবর
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
ইতিহাস গড়ে এই প্রথম লালকেল্লায় বন্দে মাতরম, জাতির উদ্দেশে ভাষণ শুরু প্রধানমন্ত্রীর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর