দ্বিতীয় দফার ভোটের আগে ফের সক্রিয় ইডি। রবিবার সকালে বাইপাসের ধারে আনন্দপুরের এক ব্যবসায়ীর বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অন্যদিকে আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতেও ইডির তল্লাশি চলছে বলে খবর পাওয়া গিয়েছে। সোনা পাপ্পুর সঙ্গে যোগসূত্র থাকায় ২ ব্যবসায়ীর বাড়িতে হানা বলে সূত্র মারফত খবর।
আরও পড়ুন:
জমি দুর্নীতি ও আর্থিক জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর। বালিগঞ্জে গোলমালের ঘটনায় সোনা পাপ্পুর নাম জড়িয়েছিল। তারপর থেকে সে পলাতক। তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। আগেই এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইডি হেফাজতেই রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই ২ ব্যবসায়ীর খোঁজ মিলেছে বলে খবর। এই দুই ব্যবসায়ী আর্থিক দুর্নীতির সঙ্গে কীভাবে যুক্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, এর আগে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশির সময় পিস্তল ও নগদ অর্থ উদ্ধার করেছিল ইডি।
রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন ২৯ তারিখ। ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। তার আগে আর্থিক লেনদেনের তদন্ত নিয়ে সক্রিয় হয়ে উঠেছে ইডি। শুধু সোনা পাপ্পু বা সেই সংক্রান্ত দুর্নীতির তদন্ত নয়, তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার, সুজিত বোসকেও ভিন্ন মামলায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের আগে ইডিকে ব্যবহার করছে বিজেপি। তবে রাজ্যের বিরোধী দলের দাবি, ইডি নিজের মতো কাজ করছে। এই আবহে ফের ইডি হানা রাজনৈতিক মহলেও শোরগোল ফেলেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে