Dudh Kumar Mondal

বিধানসভায় ‘রাগ আউট, আলোচনা ইন’, বিধায়কের মান ভাঙালেন কৃষিমন্ত্রী দুধকুমার

শুক্রবার বিধানসভায় উল্লেখ পর্বে কৃষকদের থেকে সারের বেশি দাম নেওয়া নিয়ে বক্তব্য রাখার সময় ব্যতিক্রমী ছবি দেখা যায়।

রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৮:১৪

options
link
বিধানসভায় ‘রাগ আউট, আলোচনা ইন’, বিধায়কের মান ভাঙালেন কৃষিমন্ত্রী দুধকুমার
বিধায়কের মান ভাঙালেন মন্ত্রী দুধকুমার মণ্ডল

বিরোধী বলেই বিরোধিতা নয়। উন্নত বাংলা গড়তে বিধানসভায় আলোচনা করবে শাসক-বিরোধী উভয়পক্ষ। প্রথমবার শাসক হিসাবে বিধানসভায় পা রেখে এই বার্তাই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেই মন্ত্রেই বিধানসভায় ‘রাগ আউট, আলোচনা ইন’। ময়নাগুড়ির বিজেপি বিধায়ক ডালিমচন্দ্র রায়ের মান ভাঙালেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল (Dudh Kumar Mondal)।

Advertisement

শুক্রবার বিধানসভায় উল্লেখ পর্বে কৃষকদের থেকে সারের বেশি দাম নেওয়া নিয়ে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, প্যাকেটে লেখা দামের থেকেও বেশিতে বিক্রি হচ্ছে সারের। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলকে অভিযোগ জানাতে চান বিধায়ক। তাঁর দাবি, কৃষমন্ত্রীর সাক্ষাৎ পাননি। একথা বলার সময় বিধানসভায় মন্ত্রীদের বেঞ্চেই বসেছিলেন কৃষিমন্ত্রী। তাঁর সামনেই বিধায়কের অভিযোগে স্বাভাবিকভাবেই একটু হতচকিত হয়ে যান তিনি।

Advertisement

পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ। নিজের আসন থেকে উঠে দুধকুমারের সঙ্গে কথা বলেন। তারপর ডালিমবাবুকে ডেকে নিয়ে যান। তিনি গিয়ে কৃষিমন্ত্রীর পাশে বসেন। বিধায়ক মন্ত্রীকে কিছু বলছেন বলেই দেখা যায়। আর মন দিয়ে সেকথা শোনেন মন্ত্রী। বিধানসভার এই ছবি যে ব্যতিক্রমী, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

দিনকয়েক আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন বিধানসভায় বিধায়করা কোনও সমস্যার কথা বললে, তার তড়িঘড়ি ব্যবস্থা করতে হবে। লাল ফিতের ফাঁসে দিনের পর দিন সমস্যা ফেলে রাখলে চলবে না। সেই কথা অনুযায়ী, মন্ত্রী দুধকুমারের হস্তক্ষেপে বিধায়ক ডালিমচন্দ্র রায়ের তোলা সমস্যার সমাধান হয় কিনা, সেটাই এখন দেখার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.