Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Mamata Banerjee at CJP Protest

‘ককরোচ’দের সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন মমতা, লোকসভায় তৃণমূলের উপ দলনেতা সৌগত

CJP Protest: একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূলনেত্রী জানিয়েছিলেন, প্রয়োজনে তিনি দিল্লি গিয়ে ককরোচ পার্টির সঙ্গে যোগ দেবেন।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৮:৫১

link
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৮:৫১

options
link
‘ককরোচ’দের সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন মমতা, লোকসভায় তৃণমূলের উপ দলনেতা সৌগত zoom
Advertisement

সাতদিনের মধ্যেই ঘোষণা কার্যকর! নিট কেলেঙ্কারি প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’কে (CJP Protest) সমর্থন জানাতে আগামী সোমবারই দিল্লি যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবারই এই খবর প্রকাশ্যে এসেছে। এর আগে গত মঙ্গলবার, একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূলনেত্রী জানিয়েছিলেন, প্রয়োজনে তিনি দিল্লি গিয়ে ককরোচ পার্টির সঙ্গে যোগ দেবেন। সেইমতো আগামী সোমবার তিনি দিল্লি গিয়ে ‘আরশোলা’দের আন্দোলনে যোগ দেবেন। তবে তিনিও বিক্ষোভে বসবেন কি না, তা এখনও অজানা।

দিল্লিতে যখন ছাত্রদের আন্দোলনে পুলিশি অ্যাকশন চলছে, ঠিক সেসময় তৃণমূলনেত্রী জাতীয় স্তরের ওই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেছিলেন, তিনিও দরকারে ‘ককরোচ পার্টি’র আন্দোলনে শামিল হবেন। শুক্রবার মমতা জানিয়েছেন, তিনি সোমবারই দিল্লি যাচ্ছেন যন্তর মন্তরের আন্দোলনে যোগ দিতে। 

নিটের প্রশ্ন ফাঁস ও শিক্ষাক্ষেত্রে নানা দুর্নীতি নিয়ে দিন কুড়ি ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছে ছাত্র-যুবদের রাজনৈতিক সংসর্গ বিহীন ‘ককরোচ জনতা পার্টি’। তার আগে অবশ্য তাঁদের এই রাস্তা দেখিয়েছিলেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী লাদাখের সোনম ওয়াংচুক। টানৈ ২৬ দিন অনশনের পর বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের হাসপাতালে গিয়ে তাঁর স্যুপ খাইয়ে অনশন ভাঙান দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সরকারকে একাধিক শর্তের বিনিময়ে সোনম অনশন তুলে নিয়েছেন। শুক্রবার ‘ককরোচ’দের তরফে দুই প্রতিনিধি নাড্ডার সঙ্গে দেখা করে নিজেদের দাবিপত্র তুলে দেন। নিট কেলেঙ্কারির জেরে তাঁরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার জন্য সময় বেঁধে দিয়েছেন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে কিছু রদবদল হয়েছে।লোকসভার উপ দলনেতা হয়েছেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। এর আগে শতাব্দী রায় ছিলেন এই পদে। তিনি সম্প্রতি এনসিপিআই-তে যোগ দিয়েছেন। তাই সেই পদে আনা হল সৌগতকে।  এই অধিবেশন থেকেই দায়িত্ব পেলেন দমদমের সাংসদ।

দিল্লিতে যখন ছাত্রদের আন্দোলনে পুলিশি অ্যাকশন চলছে, ঠিক সেসময় তৃণমূলনেত্রী জাতীয় স্তরের ওই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেছিলেন, তিনিও দরকারে ‘ককরোচ পার্টি’র আন্দোলনে শামিল হবেন। শুক্রবার কলকাতাতেও ‘আরশোলা’দের জন্য সংহতি জানিয়ে বাম ছাত্র সংগঠনের মিছিলে ব্যাপক সমাবেশ হয়। ধর্মতলায় মিছিল শেষে অবস্থান বিক্ষোভ থেকে পুলিশকে আক্রমণের অভিযোগ অশান্তিও হয়। শহরের বুকে ককরোচ পার্টির সমর্থনে এত সাড়া দেখে উৎসাহিত হন কেউ কেউ। এমনই সময়ে মমতা জানিয়েছেন, তিনি সোমবারই দিল্লি যাচ্ছেন যন্তর মন্তরের আন্দোলনে যোগ দিতে। 

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে কিছু রদবদল হয়েছে।লোকসভার উপ দলনেতা হয়েছেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। এর আগে শতাব্দী রায় ছিলেন এই পদে। তিনি সম্প্রতি এনসিপিআই-তে যোগ দিয়েছেন। তাই সেই পদে আনা হল সৌগতকে।  এই অধিবেশন থেকেই দায়িত্ব পেলেন দমদমের সাংসদ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.