অর্ণব আইচ: ডাক্তারের ব্যাগেই জেলে পাচার হচ্ছিল গাঁজা, মদ, মোবাইল। নিয়মিত তা পৌঁছে যাচ্ছিল বন্দিদের হাতে। অবশেষে শুক্রবার পুলিশের জালে ধরা পড়লেন ডাক্তার অমিতাভ চৌধুরি। তাঁর ব্যাগ থেকে উদ্ধার হল প্রায় দুই কেজি গাঁজা, চল্লিশটি মোবাইল ও চার লিটার মদ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় আলিপুর সেন্ট্রাল জেলে।
[আরপিএফ কর্মীর গুলিতে জখম তিন, চাঞ্চল্য দমদম মেট্রো স্টেশনে]
জেলের বন্দিদের হাতে নিয়মিত গাঁজা, মোবাইল, মদ পৌঁছে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে এমন খবর পুলিশের পদস্থ কর্তাদের কাছে ছিল। কিন্তু জেলের অন্দরে তো কড়া নিরপত্তা। প্রত্যেককে, এমনকী পুলিশের নিচুতলার কর্মীদেরও তল্লাশি করে তারপর প্রবেশের অনুমতি দেওয়া হয়। তাহলে, মদ, গাঁজা, মোবাইলের মতো জিনিস ভিতরে পৌঁছাচ্ছে কেমন করে? এই প্রশ্নেরই উত্তর মিলছিল না। তবে সম্প্রতি আলিপুর জেলের উচ্চপদস্থ কর্তাদের কাছে অভিযোগ আসে, জেলের উপরমহলের কেউ কেউ এই পাচারের কাজে যুক্ত।
[বন্ধ হবে না বারাকপুরের স্কুল, প্রয়োজনে সেনাকে জমি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর]
এরপর থেকেই গোপনে তদন্ত শুরু করা হয়। জেলের অন্দরে কীভাবে এই জিনিসগুলি পৌঁছায় তার জন্য বন্দিদের মাধ্যমেই খোঁজ নেওয়ার চেষ্টা করা হয়। তখনই অমিতাভ চৌধুরির নাম উঠে আসে। কিন্তু দীর্ঘদিন ধরে জেলে যাতায়াত করছেন তিনি। এতদিন তাঁর কোনও তল্লাশি হয়নি। কিন্তু শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ অমিতাভবাবু যখন জেলে প্রবেশ করে যান। আটকানো হয় তাঁকে। ঘটনাস্থলে চলে আসেন উচ্চপদস্থ কর্তারাও। তাঁদের সামনে ডাক্তারের তল্লাশি নেওয়া হয়। তখনই স্টেথোস্কোপের ব্যাগ থেকে মেলে দু’কেজি গাঁজা। শুধু তাই নয় ছোট্ট ব্যাগ থেকেই মেলে চল্লিশটি মোবাইল। জলের বোতল হিসেবে যা আনা হয়েছিল, তাতে মেলে মদ। ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়ায় জেল চত্বরে। অভিযুক্ত ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
[বাবা ঝাল-মুড়ি বিক্রেতা, উচ্চমাধ্যমিকে অষ্টম হয়ে চমক ছেলে বিশ্বজিতের]
সর্বশেষ খবর
-
পাটায়ার সমুদ্রে মার্কিন রণতরী, ৫ হাজার ‘খদ্দেরে’র আগমনে হাসি যৌনপল্লিতে! কেন বাধা প্রশাসন?
-
‘অতীত নিয়ে আটকে থাকলে উন্নয়ন সম্ভব নয়’, দিল্লি-ঢাকা চাপানউতরের মাঝেই বললেন ত্রিবেদী
-
তৃপ্তি-রশ্মিকা নন! আমিই ‘ন্যাশনাল ক্রাশ’, রবি কিষানের রসিক টনিকে ‘ডেলুলু’ তোপ নেটভুবনের
-
‘তথ্য লুকোবেন না’, জরুরি বৈঠকে ডেঙ্গু রুখতে নভেম্বর পর্যন্ত নজরদারির নির্দেশ শুভেন্দুর
-
ডনবাসই ‘জিয়নকাঠি’, না পেলে হবে মৃত্যুদণ্ড! ক্ষমতা বাঁচাতে যুদ্ধই ভরসা পুতিনের