গোবিন্দ রায়: উপযুক্ত প্রমাণের অভাব। চার বছর পর বেকসুর খালাস দক্ষিণ কলকাতার নামী ইংরাজি মাধ্যম স্কুলের অশিক্ষক কর্মচারী। সোমবার আলিপুর পকসো আদালতের বিচারক বেকসুর খালাস ঘোষণা করে তাঁকে। ওই অশিক্ষক কর্মীর বিরুদ্ধে ওই স্কুলেরই এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে।
ঠিক কী অভিযোগ ছিল? ২০১৭ সালে পরপর দু’বার ওই অশিক্ষক কর্মচারীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। প্রথম অভিযোগ ওঠে ১৪ জুলাই। ওইদিন স্কুলের খুদে পড়ুয়া অভিযোগ করে, তার গোপনাঙ্গে কেউ হাত দিয়েছে। শিশুর পরিবারের তরফে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। তবে তারা বিশেষ গুরুত্ব দিতে চায়নি বলেই অভিযোগ। ফের ১৩ সেপ্টেম্বর স্কুল থেকে ফেরার পথে ছাত্রীর পোশাকে রক্তের দাগ দেখা যায় বলেই দাবি করেন তার মা। ফের স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হয় ওই শিশুটির পরিবার। তবে স্কুল কর্তৃপক্ষ পুরো বিষয়টি অস্বীকার করে।
[আরও পড়ুন: ৩ দিনে বক্স অফিসে রেকর্ড ব্যবসা, বিজেপি শাসিত চার রাজ্যে করমুক্ত ‘কাশ্মীর ফাইলস’]
এরপর বাধ্য হয়ে বেহালা থানার দ্বারস্থ হয় শিশুর পরিবার। দায়ের হয় এফআইআর। তার ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরে চার্জশিট পেশ করে পুলিশ। এবং চার্জ গঠনের পর শুরু হয় বিচার প্রক্রিয়া। প্রায় চার বছর পর মামলায় বিচারপর্ব শেষ করে সোমবার রায়দান করে আদালত।
উপযুক্ত প্রমাণের অভাবে চার বছর পর আলিপুর পকসো আদালত ওই অশিক্ষক কর্মচারীকে সম্পূর্ণ বেকসুর বলে জানায়। আদালতের রায়ে খুশি ওই স্কুলের অশিক্ষক কর্মচারী।
[আরও পড়ুন: লন্ডনে বাংলায় খোদাই করা মেট্রো স্টেশনের নাম, টুইটে উচ্ছ্বাস প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
সিনে অ্যাসোসিয়েশনের নথি চুরির অভিযোগ, পুনম-পদ্মিনীর বিরুদ্ধে বিস্ফোরক কুনিকা সদানন্দ
-
চ্যাটে-কলে প্রেম জমে ক্ষীর, সামনাসামনি আসতেই ভাটা পড়ছে কথায়, কেন এমনটা হয় জানেন?
-
চারদিকে গঙ্গার স্রোত, ভূতনিতে বাড়ির ছাদে আশ্রয় বন্যা দুর্গতদের, ত্রাণ নিয়ে ঘুরছেন আধিকারিকরা
-
৯/১১-র দিন ইউএস ক্যাপিটলেও আছড়ে পড়ত বিমান! লাদেনের সঙ্গীদের রুখে দিয়েছিল আমজনতাই
-
নন্দীগ্রাম উপনির্বাচনে ‘শান্তি’তেই আস্থা বামেদের! রেজিনগরে প্রার্থী ঘোষণায় চরমে সিপিএম-আরএসপি কোন্দল