শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী পালনে দেশজুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। এ রাজ্যেও প্রথম ৬ জুলাই সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। কালই ঝটিকা সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভবানীপুরে শ্যামাপ্রসাদের ভিটেতে শ্রদ্ধা অর্পন করে, সোজা যাবেন ইকোপার্কে। শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তি তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে। কাল তারই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে শাহের হাত ধরে।
ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সুবিশাল মূর্তি স্থাপন করছে রাজ্য সরকার। আর এই ভাস্কর্যটি স্থাপনের কর্মসূচি ঘিরে রীতিমতো সেজে উঠেছে ইকোপার্ক। প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর প্রস্তুতি। শনিবার দপ্তরের আধিকারিক এবং হিডকো অফিসার, ইঞ্জিনিয়াদের সঙ্গে নিয়ে ইকোপার্কের মূর্তির ভিত্তিপ্রস্তরের জায়গাটি সরেজমিনে পরিদর্শনও যান রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার।
কলকাতার স্মার্ট উপনগরী নিউটাউন। শহরের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ৪৮০ একর জায়গা জুড়ে বিস্তৃত ইকোপার্ক। ইতিমধ্যে পার্কের ভিতরের মস্ত লেক, থিম গার্ডেন, বিনোদনমূলক জায়গা, সপ্তম আশ্চর্য, সোলার ডোম, মনীষীদের নানা ভাস্কর্য ইকোপার্ক ঘুরতে আসা দর্শনার্থীদের নজর কেড়েছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন! শহরের আকর্ষণীয় প্রকৃতি তীর্থের কোলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সুবিশাল মূর্তি স্থাপন করছে রাজ্য সরকার। আর এই ভাস্কর্যটি স্থাপনের কর্মসূচি ঘিরে রীতিমতো সেজে উঠেছে ইকোপার্ক। প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর প্রস্তুতি। শনিবার দপ্তরের আধিকারিক এবং হিডকো অফিসার, ইঞ্জিনিয়াদের সঙ্গে নিয়ে ইকোপার্কের মূর্তির ভিত্তিপ্রস্তরের জায়গাটি সরেজমিনে পরিদর্শনও যান রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার।বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “প্রত্যেক বিজেপি কর্মীর কাছে এটা অত্যন্ত আনন্দের বিষয়। পশ্চিমবঙ্গ বা সুদূর লাদাখের কর্মী- যাঁরা বিজেপি করেছেন, যাঁরা আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাঁদের কাছে উল্লেখযোগ্য দিন। কারণ, শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে। ৬ জুলাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যোগ দিতে আসছেন। নিঃসন্দেহে এটি ঐতিহাসিক মুহূর্ত।”
সোমবার দুপুর ৩টে ৫০ মিনিটে বিশেষ বিমানে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দর থেকে সোজা ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে। বিকেল ৪টে ৫০ মিনিটে পৌঁছবেন ইকো পার্কে। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদান শাহের।
শাহর সাড়ে তিনঘণ্টার ঝটিকা সফর সূচি অনুযায়ী, সোমবার দুপুর ৩টে ৫০ মিনিটে কলকাতায় নামছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ বিমান। বিমানবন্দর থেকে সোজা তিনি যাবেন ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তি মাল্যদান কর্মসূচির পর বিকেল ৪টে ৫০ মিনিটে পৌঁছবেন ইকো পার্কে। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শাহর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এরপর বিকেল সাড়ে ৫টা নাগাদ বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর দিল্লি ফিরে যাবেন। বিজেপির মুরলীধর সেন লেনের রাজ্য দপ্তরে ওইদিন একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বিজেপির তরফে।
সর্বশেষ খবর
-
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন! রবি সকালে পুকুরে উদ্ধার দেহ, বিক্ষোভ জনতার
-
৩১৩ কোটি টাকা বরাদ্দ, চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
ইনস্টাগ্রামে যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট! বিতর্কে মেটা
-
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ফের পিছোল ভারত, কোথায় বাংলাদেশ-পাকিস্তান?
-
চুরি বন্ধ হতেই হু হু করে বাড়ছে রাম মন্দিরের আয়, দৈনিক কত অনুদান জমা পড়ছে দানবাক্সে?