বঙ্গে পালাবদল
Annapurna Yojona

অন্নপূর্ণার ফর্ম ফিলআপ না করলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? জেনে নিন খুঁটিনাটি

যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন শুভেন্দু অধিকারী। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১১:১৫

options
link
অন্নপূর্ণার ফর্ম ফিলআপ না করলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? জেনে নিন খুঁটিনাটি
অন্নপূর্ণার ফর্ম ফিলআপ না করলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? জেনে নিন খুঁটিনাটি

কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১ জুন থেকেই রাজ্য়ের মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা। ইতিমধ্যেই কীভাবে ফর্ম ফিলাপ করতে হবে, তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে প্রশ্ন এখন একটাই, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদেরও কি পূরণ করতে হবে ফর্ম? যদি ২ জুনের মধ্যে ফর্ম পূরণ করা না যায়, সেক্ষেত্রে কি লক্ষ্মীর ভাণ্ডারের দেড় হাজার টাকা মিলবে? যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন শুভেন্দু অধিকারী। 

Advertisement

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার স্পষ্টভাবে জানিয়েছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এতদিন, তাঁরা অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন। তবে ফর্ম পূরণ করতেই হবে। জানা গিয়েছে, এই ফর্ম পূরণের জন্য সময়সীমা পাওয়া যাবে ৯০ দিন। আজ অর্থাৎ বুধবার থেকে অনলাইনে আবেদন করা যাবে। অফলাইনে শুরু হবে আগামী শুক্রবার। যদি ২ জুনের মধ্যে ফর্ম পূরণ করতে পারেন, সেক্ষেত্রে ৩ তারিখে অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৩ হাজার টাকা। তবে যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, কিন্তু ২ জুনের মধ্যে ফর্ম পূরণ করতে পারবেন না তাঁরা পাবেন দেড় হাজার টাকা। পরবর্তীতে ফর্ম পূরণ করলেই বাড়বে টাকার অঙ্ক। 

Advertisement

Advertisement

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মূলত স্বচ্ছতার লক্ষ্যেই এই ফর্ম পূরণের প্রক্রিয়া রাখা হয়েছে। কারণ, বহু মানুষ অবৈধভাবে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছিলেন বলে অভিযোগ। বহু মৃত, ভারতের নাগরিক নন এমন,  এমনকী পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাচ্ছিলেন। এদিন শুভেন্দু অধিকারী জানান, কমপক্ষে ৩০ লক্ষ মানুষে অবৈধভাবে এই প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন। ঘটনার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের বাসিন্দা রাকিবুল বলে এক যুবকের নাম উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। জানান, এবার ঝাড়াই-বাছাই করা হবে। অবৈধভাবে যাতে কেউ প্রকল্পের সুবিধা নিতে না পারেন, সেই কারণেই ফর্ম পূরণের প্রক্রিয়াটি রাখা হয়েছে। তবে চিন্তার কোনও কারণ নেই, যদি ভারতের নাগরিক (মহিলা) হন, তাহলে ফর্ম পূরণ করলেই পাবেন ৩০০০ টাকা। ফর্ম পূরণের আগে পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা পাবেন দেড় হাজার টাকা।  

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.