অমাবস্যার ভরা কোটালে উত্তাল হুগলি নদী। এরমধ্যেই বড়সড় বিপত্তি। নদীতে জাহাজ চলাচলের নির্দিষ্ট চ্যানেলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হুগলি নদীর বাঁধে ধাক্কা মেরে ওই বাঁধের রাস্তার কাছাকাছি চলে এল একটি বিদেশি পণ্যবাহী জাহাজ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের নুরপুর ফেরিঘাটে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। যদিও ফেরিঘাটে দুর্ঘটনার সময় কোনও লঞ্চ বা নৌকো না থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা হয়। তবে জাহাজের ধাক্কায় নুরপুরে হুগলি নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের আধিকারিকরা।
নুরপুরে এমন ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার নুরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদেশি পণ্যবাহী জাহাজের হুগলি নদীবাঁধে ধাক্কা মারার ঘটনা বা বাঁধের কাছাকাছি চলে আসার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ‘নাওতা ভূম’ নামে কন্টেনার বোঝাই বিশাল জাহাজটি সিঙ্গাপুর থেকে কলকাতা বন্দরের দিকে আসছিল। স্থানীয়দের কথায়, হঠাৎ করেই মাঝনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি ক্রমেই নদীবাঁধের দিকে এগিয়ে আসতে থাকে। আতঙ্কে শিউরে ওঠেন মানুষজন। আশঙ্কা সত্যি করে শেষপর্যন্ত নদীর বাঁধেই ধাক্কা মারে ওই পণ্যবাহী জাহাজ।প্রশাসনের আধিকারিকদের কথায়, অমবস্যার ভরা কোটালে ফুঁসছে হুগলি নদী। উত্তাল হুগলি নদী। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

যদিও দুর্ঘটনার অন্যান্য কারণগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে নদীবাঁধে ফাটল দেখা দেওয়ায় ভরা কোটালে এলাকায় জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন।

বলে রাখা প্রয়োজন, নুরপুরে এমন ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার নুরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদেশি পণ্যবাহী জাহাজের হুগলি নদীবাঁধে ধাক্কা মারার ঘটনা বা বাঁধের কাছাকাছি চলে আসার ঘটনা ঘটেছে। বারবার কেন এমন একই দুর্ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষজন।
সর্বশেষ খবর
-
প্রবল আপত্তি বিরোধীদের, ‘বিতর্কিত’ FCRA বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠাল কেন্দ্র
-
ইস্টবেঙ্গলকে রুখতে ভরসা ভারতের প্রাক্তন কোচ, বিশেষ পরামর্শ নিয়ে কলকাতায় আল আরবি
-
পুরসভার ডিলিমিটেশনে সংখ্যালঘুদের স্বার্থহানি? ফিরহাদ, জাভেদদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক
-
‘বাস্তবতা বদলানো যায় না’, এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদলে চিনকে পালটা জবাব ভারতের