অর্ণব আইচ: খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার আর এক জেএমবি জঙ্গি৷ ধৃতের নাম আবদুল মতিন৷ কেরলের মল্লাপুরম থেকে গ্রেপ্তার করা হয় তাকে৷ আট দিনের ট্রানজিট রিমান্ডে কেরল থেকে শনিবারই ওই অভিযুক্তকে কলকাতায় আনা হয়েছে৷ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে অভিযুক্তকে৷
[হতাশা ঝেড়ে দলীয় কর্মীদের ব্রিগেডে আসার বার্তা বুদ্ধদেবের]
দিনকয়েক আগে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত কদর এবং সাজ্জাদ নামে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে এসটিএফ৷ তাদের জেরা করেই উঠে আসে আবদুল মতিনের নাম৷ সেই সূত্রের ভিত্তিতেই তল্লাশি চালিয়ে কেরলের মল্লাপুরম থেকে ওই জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়৷ আটদিনের ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে তাকে৷ শনিবার ওই জেএমবি জঙ্গিকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে৷ তদন্তকারী সূত্রে খবর, ধৃত ওই জঙ্গি অসমের বরপেটা জেলার বাসিন্দা৷ ২০১০ সালে মালদহের কালিয়াচকে জঙ্গি প্রশিক্ষণ নেয় মতিন৷ সেখানেই নাসিরুল্লাহ, মৌলানা ইউসুফ, জাহিদুল, সাইকুল-সহ বেশ কয়েকজন জঙ্গির হয় পরিচয় হয় তার৷ এরপরই ঘটে বর্ধমানের খাগড়াগড়ে ভয়াবহ বিস্ফোরণ৷ ওই ঘটনায় জড়িত ছিল আবদুল মতিন৷ তদন্তকারীদের দাবি, এ রাজ্যে বিস্ফোরণ ঘটিয়ে কেরলের মল্লাপুরমে চলে যায় সে৷ তদন্তে নেমে একে একে এই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত জঙ্গিদের গ্রেপ্তার করে এনআইএ৷ উঠে আসে আবদুল মতিনের নামও৷
[শহরে ক্রেডিট কার্ড জালিয়াতি, ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও ১ লক্ষ টাকা]
সেই সূত্র ধরেই মতিনের খোঁজ চলছিল৷ গত কয়েকদিন আগে সাফল্য মেলে তদন্তকারীদের৷ কেরলের মল্লাপুরমেই মেলে মতিনের খোঁজ৷ স্থানীয় পুলিশের সঙ্গে যৌথ তল্লাশিতে কলকাতা এসটিএফের জালে ধরা পড়ে এই জেএমবি জঙ্গি৷ আট দিনের ট্রানজিট রিমান্ডে শনিবারই কলকাতায় আনা হয়েছে তাকে৷ এদিন ব্যাঙ্কশাল আদালতেও তোলা হবে অভিযুক্তকে৷
সর্বশেষ খবর
-
হেমন্ত সরকারের থেকে সমর্থন তুলুন, রাহুলকে চ্যালেঞ্জ রাঁচির পড়ুয়াদের, পোড়ানো হবে কুশপুতুলও
-
রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিসের রহস্যমৃত্যু! বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে উদ্ধার দেহ
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে