Lawyer

কলকাতা হাই কোর্টের আইনজীবীর ‘শ্লীলতাহানি’, গ্রেপ্তার অ্যাপ ক্যাব চালক

চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০২৩, ১২:৪৯

options
link
কলকাতা হাই কোর্টের আইনজীবীর ‘শ্লীলতাহানি’, গ্রেপ্তার অ্যাপ ক্যাব চালক
ছবি: প্রতীকী

গোবিন্দ রায়: অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের মহিলা আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ। চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার আলিপুর আদালতে পেশ করা হবে তাঁকে।

Advertisement

মহালয়ায় লেক গার্ডেন্স থেকে নাগেরবাজারে যাওয়ার কথা ছিল আইনজীবীর। সে কারণে অ্যাপ ক্যাব বুক করেন তিনি। গাড়িতে ওঠার পর দেখেন এসি বন্ধ। জানলাও বন্ধ। এসি চালাতে বলেন। অভিযোগ, চালক কুপ্রস্তাব দেয় তাঁকে। পাশের আসনে বসার প্রস্তাব দেয়। তাতেই কথা কাটাকাটি হয়। ১০০ নম্বরে ফোন করতে থাকেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পাশে পড়ে কন্ডোম, মহিলার বিবস্ত্র দেহ উদ্ধারে ক্রমশ জোরাল ধর্ষণ করে খুনের সন্দেহ]

সেই সময় তাঁকে অ্যাপ ক্যাব চালক বাধা দেওয়ার চেষ্টা করে বলেই অভিযোগ। বাধ্য হয়ে চলন্ত অবস্থায় অ্যাপ ক্যাব থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন আইনজীবী। লেক গার্ডেন্স ব্রিজের কাছে পুলিশ জড়ো হয়ে যায়। অ্যাপ ক্যাব চালককে হাতেনাতে গ্রেপ্তার করে। এরপর চারু মার্কেট থানায় এফআইআর দায়ের করেন তিনি। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৫৪ এবং ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে রবিবার আলিপুর আদালতে পেশ করা হবে।

Advertisement

[আরও পড়ুন: বছর আটেকের ছোট স্বামীর সঙ্গে নিত্য অশান্তি, গলার নলি কেটে স্ত্রীকে ‘খুন’ যুবকের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.