বাবুল হক, মালদহ: মহিলাকে ধর্ষণ করে খুন? প্রমাণ লোপাটে মুখে ঢালা হল অ্যাসিড? বিবস্ত্র দেহ উদ্ধারকে ঘিরে ক্রমশ জোরাল একাধিক সন্দেহ। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
রবিবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুশিদায় মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, বিবস্ত্র অবস্থায় পড়েছিল মহিলার দেহ। মুখ অ্যাসিড জাতীয় কিছু ঢেলে বিকৃত করার চেষ্টা করা হয় বলেই অভিযোগ। দেহের পাশেই পড়েছিল কন্ডোমের বাক্স, ছুরি, ধূপকাঠি, লঙ্কার গুঁড়ো। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
[আরও পড়ুন: হাই কোর্টের ডিভিশন বেঞ্চে গড়াল প্রাথমিক টেটে ‘আনসার কি’ প্রশ্ন মামলা]
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গণধর্ষণ করে খুন করা হয়েছে। যে এলাকায় দেহটি উদ্ধার হয়েছে সেটি বিহার-বাংলা সীমান্তবর্তী। তাই বিহার থেকে খুন করে দেহ ফেলে যাওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে। কে বা কারা এই কাজ করল, তা স্পষ্ট নয়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: ‘যাঁরা বলত বাংলায় দুর্গাপুজো হয় না, তাঁরাই এখন উদ্বোধনে আসছেন’, শাহকে কটাক্ষ অভিষেকের]
সর্বশেষ খবর
-
শয্যাশায়ী বৃদ্ধাকে দেখভালের নামে অত্যাচার, টাকা-গয়না লুট! গ্রেপ্তার ‘ডাকাত’ আয়া, প্রকাশ্যে সিসি ফুটেজ
-
বর্ষায় বেসমেন্টে নির্মাণ কাজের জেরেই দুর্ঘটনা! দিল্লিতে মৃত বেড়ে ৬, ধ্বংসস্তূপে বন্দি বহু পড়ুয়া
-
বাজল পুজোর ঘণ্টা! আজ মিলন মেলায় প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর, নজরে অনুদান
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ