দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-র পাসের টাকা নিয়ে দুর্নীতিতে ইডির স্ক্যানারে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এই প্রথম কোনও দুর্নীতিকাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রকাশ্যে আসতেই রে রে করে উঠেছে শাসকদল। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিস্ফোরক দাবি,ইন্দ্রনীলের টাকা নাকি ঢুকেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে। এ প্রসঙ্গে রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং বলেন, “ভাইপোকে তো টাকা তোলার মেশিন বানিয়েছিলেন।” মমতাকে ‘দেশদ্রোহী’ বলে গ্রেপ্তারির দাবি করেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক। পালটা সাফাই দিতে প্রস্তুত মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিধায়করা।
অর্জুন সিংয়ের দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নিতেন, তা বাংলার মানুষ জানেন। এখন প্রকাশ্যে আসছে। ভাইপোকে টাকা তোলার মেশিন বানিয়েছিল মমতা। কবে উনি বাংলা থেকে বিদায় নেবেন, সেটাই অপেক্ষা। উনি যে দলেই যাবেন, সেই দল পচে যাবে। উনি দেশদ্রোহী। ওনাকে গ্রেপ্তার করা উচিত। বাংলাকে ধ্বংস করে গিয়েছেন। ভাঁড়ে মা ভবানি অবস্থা করে দিয়ে গিয়েছেন।”
অভিযোগ ওঠে, ২০২২ সাল থেকে প্রায় তিন বছর পুজোর পাসের নামে বিপুল টাকা তোলা হয়েছে। তদন্তকারীদের দাবি, কমপক্ষে ৮৫ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক সরকারি টেন্ডার নিয়ম ভেঙে ইন্দ্রনীলের ঘনিষ্ঠ সহযোগীদের সংস্থাকে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ইন্দ্রনীলের মালিকাধীন সংস্থা ‘অক্টেভ রেকর্ডস’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩.৮ কোটি টাকারও বেশি নগদ জমা পড়েছিল। ওই অ্যাকাউন্ট থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা পাঠানো হয়। যদিও ইন্দ্রনীল দাবি করেন, তা রয়্যালটি হিসাবে দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে এবার বিস্ফোরক অর্জুন সিং। তাঁর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নিতেন, তা বাংলার মানুষ জানেন। এখন প্রকাশ্যে আসছে। ভাইপোকে টাকা তোলার মেশিন বানিয়েছিল মমতা। কবে উনি বাংলা থেকে বিদায় নেবেন, সেটাই অপেক্ষা। উনি যে দলেই যাবেন, সেই দল পচে যাবে। উনি দেশদ্রোহী। ওনাকে গ্রেপ্তার করা উচিত। বাংলাকে ধ্বংস করে গিয়েছেন। ভাঁড়ে মা ভবানি অবস্থা করে দিয়ে গিয়েছেন।”
কুণাল ঘোষের দাবি, “ইন্দ্রনীল সেনের সংস্থা থেকে যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে, সেটা সম্পূর্ণ বৈধভাবেই, ইনকাম ট্যাক্সের রেকর্ড আছে। বহু বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় গান লেখেন-সুর দেন, বিশিষ্ট শিল্পীরা সংগ্রহ করেন। ইন্দ্রনীলের সংস্থা বাণিজ্যিকভাবে তা ছড়িয়ে দেন। তাই তিনি রয়্যালটি দেন। এটা সম্পূর্ণ আইনিভাবে দিয়েছেন। এটা নিয়ে রাজনৈতিকভাবে কুৎসা করার চেষ্টা হচ্ছে।”
পালটা কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের দাবি, “ইন্দ্রনীল সেনের সংস্থা থেকে যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে, সেটা সম্পূর্ণ বৈধভাবেই, ইনকাম ট্যাক্সের রেকর্ড আছে। বহু বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় গান লেখেন-সুর দেন, বিশিষ্ট শিল্পীরা সংগ্রহ করেন। ইন্দ্রনীলের সংস্থা বাণিজ্যিকভাবে তা ছড়িয়ে দেন। তাই তিনি রয়্যালটি দেন। এটা সম্পূর্ণ আইনিভাবে দিয়েছেন। এটা নিয়ে রাজনৈতিকভাবে কুৎসা করার চেষ্টা হচ্ছে।” একই সুরে সুর মিলিয়ে তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আওয়াজ উঠতেই রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ইডিকে কাজে লাগানো হচ্ছে। এই প্রথম এভাবে ইডিকে বিববৃতি প্রকাশ করতে দেখলাম।” মমতার অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা ঢোকার প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, “তৃণমূল দলটাই ৪২০, পয়সা জোগাড়ই তো পেশা। বহুদিন ধরে বলেছি মাথাকে ধরো। চাকরি দুর্নীতির টাকাও ওনার কাছে গেছে। স্কুলে বই পাঠিয়ে রয়্যালটি নিচ্ছেন, এটা তোলাবাজি নয়?”
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়ায় জাত তুলে গালি, তফসিলি জাতি-উপজাতি আইনে বিচার হবে, রায় কলকাতা হাই কোর্টের
-
১৯৬৭-তে চন্দননগরে আসেন সন্ন্যাসী সুভাষচন্দ্র! কেউ জানত না?
-
অবশেষে খুলল পাক আকাশসীমা, মধ্যরাতেই ঢাকা পৌঁছবে রুশ পরমাণু জ্বালানি
-
সানরাইজার্স ছাড়ছেন ‘অখুশি’ অভিষেক! তারকা ব্যাটারকে নিতে ঝাঁপাচ্ছে কোন দলগুলো?
-
অবৈধ দোকান উচ্ছেদে বেসরকারি জেসিবি ব্যবহার, বুলডোজার-কাণ্ডে রাজ্যকে কী বার্তা হাই কোর্টের?