খুনের চেষ্টায় মামলায় রক্ষাকবচ পেলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এই মামলায় তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে গেলে আদালতকে জানাতে হবে। এমনই নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি বিচারপতি ভট্টাচার্যের মন্তব্য কোমরে দড়ি পরিয়ে অভিযুক্তদের হাঁটানো বন্ধ হওয়া উচিত। ২৩ জুলাই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন:
এ ছাড়াও শুনানি আদালতে উঠে এসেছে অভিযুক্তদের লক্ষ্য করে ডিম ছোড়ার প্রসঙ্গ। আইনজীবী কিশোর দত্তের অভিযোগ ডিম ছোঁড়া থেকে অভিযুক্তদের উপর আক্রমণ সবকিছুই পুলিশের সামনে হচ্ছে। প্রশ্ন তোলেন তাদের কেন এভাবে মারা হচ্ছে?
আলিপুর থানায় এক আইনজীবী অরূপের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ জানান। তাঁর অভিযোগ, প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভাই স্বরূপের বিরুদ্ধে মামলা লড়ার জন্য তাঁকে খুনের চেষ্টা করা হয়। তা নিয়ে মামলা দায়ের করেন তিনি। তদন্তে নামে পুলিশ। সেই মামলার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। সেই মামলার শুনানিতে হাই কোর্ট রক্ষাকবচ দিল অরূপকে। তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে গেলে আদালতকে জানাতে হবে। নির্দেশ বিচারপতি দিলেন সৌগত ভট্টাচার্য। পাশাপাশি ওই দিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি।
এ ছাড়াও শুনানি আদালতে উঠে এসেছে অভিযুক্তদের লক্ষ্য করে ডিম ছোড়ার প্রসঙ্গ। আইনজীবী কিশোর দত্তের অভিযোগ, ডিম ছোঁড়া থেকে অভিযুক্তদের উপর আক্রমণ সবকিছুই পুলিশের সামনে হচ্ছে। প্রশ্ন তোলেন তাদের কেন এভাবে মারা হচ্ছে? বিচারপতি ভট্টাচার্য মন্তব্য করেন, কোমড়ে দড়ি পরিয়ে ঘোরানো বন্ধ হওয়া উচিৎ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?
-
সরকারি বাসে-ট্রামে-লঞ্চে পুজো পরিক্রমা, বনেদি থেকে বারোয়ারি পুজো ঘুরে দেখুন আপনিও
-
নন্দীগ্রামে প্রচারে মিলনপত্নীকে ‘না’ প্রশাসনের, ‘বিরোধীশূন্য করার প্রবণতা?’, প্রশ্ন কংগ্রেসের