আন্দামান সাগরে ট্রলার ডুবে অন্তত ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা। ওই ২৫০ জন যাত্রী নিয়ে বাংলাদেশের দক্ষিণ–পূর্বাঞ্চলের টেকনাফ থেকে যাত্রা শুরু করে মালয়েশিয়ার দিকে যাচ্ছিল ট্রলারটি। আন্দামান সাগরের কাছে সেটি ডুবে যায় বলে খবর। মঙ্গলবার এ খবর জানিয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত সংস্থা।
জানা গিয়েছে, অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রলারটি বাংলাদেশের টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। প্রতিকুল আবহাওয়া, তীব্র বাতাস এবং উত্তাল সমুদ্রের কারণে মাঝপথে এটি ডুবে যায়। ট্রলারটির সব যাত্রীরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআর বলছে, ঘটনাটি রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি এবং তাঁদের সমস্যার স্থায়ী সমাধান না হওয়ার করুণ ফলশ্রুতি।
আরও পড়ুন:
মায়ানমার সংলগ্ন বাংলাদেশের জেলা কক্সবাজারে অবস্থান ১৩ লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী। দীর্ঘ ৮ বছর ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর ভারে ভারাক্রান্ত সমুদ্রঘেঁষা জেলাটি। কবে তারা দেশে ফিরতে পারবে তা অনিশ্চিত। এই পরিস্থিতিতে বহু রোহিঙ্গা বিকল্প জীবন ও জীবীকার খোঁজে মায়ানমারে বা বিশ্বের অন্য প্রান্তে বসতি স্থাপনের চেষ্টা করছে। সেই চেষ্টাতেই ওই রোহিঙ্গারা টেকনাফ থেকে মালয়েশিয়ার দিকে এগোচ্ছিলেন। কিন্তু তাতেই যাবতীয় বিপত্তি।
রাষ্ট্রসংঘের বিজ্ঞপ্তি বলছে, উন্নত মজুরি এবং উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পাচারকারী চক্রগুলো রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভুল তথ্য দিয়ে এই চরম ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। মানব পাচারকারীরা রোহিঙ্গাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাঁদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পরিত্রাতা বিষ্ণু, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল
-
মেয়ের নাবালিকা বান্ধবীকে যৌন হেনস্তা! গণপিটুনির পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা
-
দুশ্চিন্তা কিছুতেই কমছে না? ২০ মিনিট হাঁটার অভ্যাসেই মিলতে পারে সমাধান
-
এআই, সোশাল মিডিয়ায় জোর, জেন জি-র মন জিততে নয়া প্রচার কৌশল বঙ্গ বিজেপির
-
‘এই দিনটার স্বপ্ন দেখেছিলাম,’ পূজারা-দ্রাবিড়ের নজির ছুঁয়ে ২ বছরের পরিশ্রমের গল্প ফাঁস পাড়িক্কলের