সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিমান ভুলে আরও কাছাকাছি মুখ্যমন্ত্রী এবং বলবিন্দর সিংয়ের পত্নী করমজিৎ কাউর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পাগড়ি উপহার দিতে চান। মমতা তাঁকে পুজোর উপহার হিসাবে আগেই একটি সালোয়ার স্যুট দেওয়ায় তিনি কৃতজ্ঞ। শনিবার সংবাদমাধ্যমকে সেকথা জানান তিনি। করমজিৎকে উপহার দেওয়ার জন্য শুক্রবারই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান দিল্লির শিখ গুরুদ্বার কমিটির প্রধান মনজিন্দর সিং।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর সাত দফা দাবিতে নবান্ন (Nabanna) অভিযানের পরিকল্পনা ছিল বিজেপির। সেই অনুযায়ী হাওড়া এবং কলকাতা মিলিয়ে মোট চারটি মিছিল বেরোয়। অভিযোগ, সেই মিছিলে বাধা দেয় পুলিশ। এমনকী তাঁদের দলীয় কর্মীদের উপর ‘অমানবিক’ অত্যাচার করা হয় বলেও অভিযোগ। ব্যারিকেড ভাঙার চেষ্টা, ইটবৃষ্টি পালটা লাঠিচার্জ, বিক্ষোভ সব মিলিয়ে প্রায় রণক্ষেত্র হয়ে ওঠে সাঁতরাগাছি, হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, হেস্টিংস। উত্তেজনার মাঝেই হাওড়া ময়দানের মিছিলে পিছু ধাওয়া করে বলবিন্দর সিংকে (Balwinder Singh) পাকড়াও করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। যদিও বিজেপির তরফে জানানো হয়েছে বলবিন্দর যুব মোর্চা নেতার দেহরক্ষী। তাই তার কাছে আগ্নেয়াস্ত্র থাকা খুবই স্বাভাবিক। হাওড়া সিটি পুলিশের তরফে পালটা দাবি করা হয়, ওই আগ্নেয়াস্ত্রটি জম্মু-কাশ্মীরের রাজৌরি থেকে লাইসেন্সপ্রাপ্ত। রাজৌরি থেকে বাংলায় কার্যত বেআইনিভাবে নিয়ে আসা হয়েছে আগ্নেয়াস্ত্রটি। তবে সেকথা বিজেপি নেতৃত্ব কিংবা বলবিন্দর কেউই মানতে নারাজ।
[আরও পড়ুন: বউবাজারের এলআইসি বিল্ডিংয়ে আগুন, জখম অবস্থায় উদ্ধার ৩]
[আরও পড়ুন: খাঁটি বাঙালিয়ানা! ধুতি-পাঞ্জাবি পরে মহাষষ্ঠীতে ভারচুয়াল মাতৃবন্দনা করবেন মোদি]
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?