রূপায়ন গঙ্গোপাধ্যায়: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি আসছে রাজ্যে৷ আগামী সোমবার গঙ্গাসাগরে বিসর্জন দেওয়া হবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থি৷ প্রিয় নেতার স্মরণে দেশের বিভিন্ন হিন্দু তীর্থক্ষেত্রে এই অস্থি বিসর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দেশের মানচিত্রে গঙ্গাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হিন্দু তীর্থক্ষেত্র৷ ফলে, এই গঙ্গাসাগরেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি বিসর্জনের তোড়জোড় শুরু হয়েছে৷
[ট্রেনে কাটা পড়লেন একই পরিবারের দুই মহিলা, চাঞ্চল্য বেলঘরিয়ায়]
রাজ্যে অস্থি বিসর্জন দেওয়ার পাশাপাশি আগামী ২৫ আগস্ট কলকাতায় বাজপেয়ীর স্মরণসভা করবে বিজেপি৷ যেখানে সব দলকেই আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে৷ বিজেপির আমন্ত্রণে আদৌ কোনও রাজনৈতিক দল সাড়া দেয় কি না, তা নিয়ে চলছে জোর জল্পনা৷
বিজেপি সূত্রে খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানাতে পারেন রাজ্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ এছাড়াও প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে বিজেপি সূত্র খবর৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, লোকসভা ভোটের আগে বাজপেয়ী আবেগকে কাজে লাগতে রাজ্যে অস্থি বিসর্জন-সহ স্মরণসভায় রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানিয়ে ‘সৌজন্যে’র রাজনীতির বার্তা ছড়াতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির৷
[ফের রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি, রবিবার থেকে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ]
প্রয়াত জননেতা অটল বিহারী বাজপেয়ীর আবেগ মেখে জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থায় জানাতে শুরু করেছে বিজেপি৷ ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও জানিয়েছেন, তাঁর রাজ্যে গঙ্গা, যমুনা ও তাপ্তি নদীতে ভাসানো হবে বাজপেয়ীর চিতাভস্ম৷ প্রসঙ্গে যোগী আদিত্যনাথ জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী একজন প্রকৃতই জননেতা ছিলেন৷ জাতির জন্য তাঁর অবদান কখনই ভোলা যাবে না৷ তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই চিতাভস্ম নদীতে ভাসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক
-
‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
-
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা: দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল, গাঁজা সেবন করেই চালকের আসনে পাইলট!
-
পরীক্ষা দিতে যাচ্ছেন, অথচ একবর্ণও পড়া হয়নি! এমন স্বপ্ন তাড়া করলে জানুন নেপথ্য কারণ