বিধান নস্কর, বিধাননগর: ক্রেতা সেজে সোনার গয়না চুরির চেষ্টা! ফাঁক পেতেই অন্তর্বাসে গয়না চালান! সন্দেহ হতে তাঁদের বসিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন কর্মচারী। তাতেই নাগেরবাজারে গ্রেপ্তার ২ তরুণী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে পুরনো সোনাপট্টিতে।
দোকান মালিক জানিয়েছেন, শনিবার রাতে দুই তরুণী তাঁর দোকানে আসেন। সোনার গয়না দেখার সময় কর্মচারী অন্যদিকে তাকাতেই দু’টি সোনার আংটি একটি লকেট সরিয়ে ফেলেন দুই তরুণী। কর্মচারীর সন্দেহ হতেই তিনি তাঁদের বসিয়ে রেখে দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দুই তরুণী সোনার গয়না দেখেছেন। এক ব্যক্তি (কর্মচারি) অন্যদিকে তাকাতেই এক তরুণী নিজের অন্তর্বাসে গয়নাগুলি লুকিয়ে নেন ( ফুটেজের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ফুটেজ দেখে নিশ্চিন্ত হয়ে তাঁদের আটকে রেখে খবর দেওয়া হয় নাগেরবাজার থানায়। পুলিশ অভিযুক্ত দুই তরুণীকে গ্রেপ্তার করেছে।
দোকানের মালিক বলেন, “ঘটনার সময় আমি দোকানে ছিলাম না। কর্মচারী আমাকে ফোন করে চুরি কথা বলেন।খবর শুনে আমি ছুটে আসি। পুলিশে খবর দিই। ধৃত তরুণীদের থেকে গয়না উদ্ধার হয়েছে। পুলিশ ওদের গ্রেপ্তার করেছে। চাই শাস্তি হোক।” আজ, রবিবার ধৃতদের আদালতে তোলা হবে।
সর্বশেষ খবর
-
বিজেপি তো কাউকে তো বলেনি পার্টি করলে এক্সট্রা করে কাজ পাবে: মল্লিকা
-
১৪৯ বছরের টেস্ট ক্রিকেটের বিশ্বরেকর্ড, ৪০১ রানের জুটিতে বিরাট জয় ওয়েস্ট ইন্ডিজের
-
গলায় মালা, দু’হাত তুলে নাচ! দিঘার জগন্নাথ সংস্কৃতি ক্ষেত্রে শিশির, বললেন ‘পারিবারিক স্টাইল’
-
ইরানের ‘হুমকি’তে আপাতত বন্ধ হামলা, আবারও বৈঠকে তেহরান-ওয়াশিংটন, আদৌ ফিরবে শান্তি?
-
১০৮ কলস জলে স্নান, ৫৬ ভোগের ব্যবস্থা, দিঘার জগন্নাথদেবের স্নানযাত্রার পর গজবেশ