Baguiati

একাধিক সম্পর্কে জড়িয়ে মা! রাগে ‘খুন’ করে পালাল প্রথমপক্ষের ছেলে

মায়াপুর থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৩:০৩

options
link
একাধিক সম্পর্কে জড়িয়ে মা! রাগে ‘খুন’ করে পালাল প্রথমপক্ষের ছেলে
মৃত রুমা চক্রবর্তী। নিজস্ব ছবি

একাধিক সম্পর্কে জড়িয়ে মা। তা মেনে নিতে না পেরে ভয়ংকর কাণ্ড ঘটাল ছেলে। বাগুইআটিতে (Baguiati) মাদকাসক্ত ছেলের হাতে খুন বধূ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য। মায়াপুর থেকে গুণধর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগুইহাটি (Baguiati) জগৎপুর কাঠপোলের কাছে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন রঞ্জিত চক্রবর্তী ও তাঁর স্ত্রী রুমা চক্রবর্তী। গতকাল অর্থাৎ মঙ্গলবার রুমা চক্রবর্তীর প্রথমপক্ষের ছেলে রুদ্রদীপ ফ্ল্যাটে আসেন। মায়ের একাধিক সম্পর্ক নিয়ে ছেলের সঙ্গে বচসা বাঁধে বলে খবর। একপর্যায়ে অশান্তি হাতাহাতিতে পৌঁছয়। অভিযোগ, তখনই গলায় ওড়নার ফাঁস দিয়ে মাকে খুন করে যুবক। এরপর কয়েক ভরি সোনা নিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাত নটা নাগাদ মহিলার স্বামী রঞ্জিত চক্রবর্তী বাড়িতে ফিরে দেখেন, দরজা তালা দেওয়া। এরপরই আত্মীয়দের ফোন করে জানতে চান স্ত্রী তাদের বাড়িতে গিয়েছেন কি না? কোথাও যাননি তা শুনে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে অন্য চাবি দিয়ে ঘর খুলে ঘরের ভেতরে ঢোকেন রঞ্জিত। দেখেন, খাটের উপর ওড়না পেঁচানো অবস্থায় পড়ে স্ত্রীর নিথর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ও নমুনা সংগ্রহ করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। শুরু হয়েছে তদন্ত।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.