বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি ফের আদালতে প্র্যাকটিস করবেন। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতির এজলাসে ভোট পরবর্তী মামলায় সওয়াল করতে দেখা যায় তাঁকে। মমতার এই সওয়াল নিয়েই ভুরি ভুরি প্রশ্ন। এক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন হল, নিয়ম অনুযায়ী কি সওয়াল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাঁর এনরোলমেন্ট নম্বর কত? রাজ্য বার কাউন্সিলের কাছে এহেন একগুচ্ছ প্রশ্নের জবাব তলব করল বার কাউন্সিল অফ ইন্ডিয়া।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ বার কাউন্সিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের নাম কবে অন্তর্ভুক্ত করেছিল? তাঁর এনরোলমেন্ট নম্বর কত? মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর কি তিনি ‘সাসপেনশন অফ প্র্যাকটিস’ জমা দিয়েছিলেন? ফের প্র্যাকটিস শুরুর সিদ্ধান্ত নেওয়ার পর কি তিনি ‘রিজিউম অফ প্র্যাকটিস’ (ফের কাজ শুরুর অনুমতি চেয়ে চিঠি) জমা দিয়েছেন? আগামী দু’দিনের মধ্যে এই সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া।
বিষয়টা ঠিক কী? নিয়ম অনুযায়ী, আইন পাশ করার পর প্র্যাকটিস করার জন্য আইনজীবীদের বার কাউন্সিলের তরফে একটি সার্টিফিকেট নিতে হয়। তবে দীর্ঘদিনের জন্য পেশা থেকে সরে যেতে হলে বার কাউন্সিলকে ‘সাসপেনশন অফ প্র্যাকটিস’ জমা দিতে হয়। অর্থাৎ জানাতে হয়, তিনি আপাতত ওকালতি করবেন না। পরবর্তীতে তিনি পুরনো পেশায় ফিরতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে তাঁকে বার কাউন্সিলকে পুনরায় চিঠি দিতে হয়। সম্মতি পেলে ফের শুরু করতে পারেন প্র্যাকটিস। এখানে মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।
জানা যাচ্ছে অল ইন্ডিয়া বার কাউন্সিলের তরফে জানতে চাওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ বার কাউন্সিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম কবে অন্তর্ভুক্ত করেছিল? তাঁর এনরোলমেন্ট নম্বর কত? মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর কি তিনি ‘সাসপেনশন অফ প্র্যাকটিস’ জমা দিয়েছিলেন? ফের প্র্যাকটিস শুরুর সিদ্ধান্ত নেওয়ার পর কি তিনি ‘রিজিউম অফ প্র্যাকটিস’ (ফের কাজ শুরুর অনুমতি চেয়ে চিঠি) জমা দিয়েছেন? আগামী দু’দিনের মধ্যে রাজ্য বার কাউন্সিলকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। উল্লেখ্য, কয়েক মাস আগে এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে সওয়াল করতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও সেবার আইনজীবী হিসেবে সওয়াল করেননি তিনি। কিন্তু বৃহস্পতিবার উচ্চ আদালতে আইনজীবীর ভূমিকাতেই দেখা যায় তাঁকে। রীতিমতো আইনজীবীর পোশাকেই আদালতে উপস্থিত হয়েছিলেন তিনি।
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব