গোবিন্দ রায়: পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন। বিরোধীদের কুৎসা আর অপপ্রচার নস্যাৎ করে রাজ্য জুড়ে তৃণমূলের জয়জয়কার। পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরই ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ। এবার তা নিয়েই কোমর বাঁধছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার তারই প্রতিফলন দেখা গেল কোর্ট পাড়ায়।
নব মহাকরণের ক্যান্টিনে তৃণমূলের আইনজীবী সেলের কর্মসূচির মধ্যে দিয়ে ২১ জুলাইয়ের (21st July) শহিদ দিবস পালনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূলপন্থী আইনজীবীরা। বৈঠকে উপস্থিত হয়ে আইনমন্ত্রী তথা তৃণমূল আইনজীবী সেলের চেয়ারম্যান মলয় ঘটক আইনজীবীদের কালো কোর্ট পরে মিছিল করে একুশে জুলাই এর শহিদ সমাবেশে উপস্থিত থাকার পরামর্শ দেন।
[আরও পড়ুন: ‘কংগ্রেস বিধায়কদের সরকারে স্বাগত’, জল্পনার মধ্যেই সরব মহারাষ্ট্রের বিজেপি প্রধান]
কারণ হিসেবে তিনি বলেন, “কালো দেখলে সকলেই বুঝে যাবে এটা আইনজীবীদের মিছিল।” একই সঙ্গে, এদিন আইনজীবী ও তার পরিবারের স্বার্থে একাধিক কল্যাণ মূলক কর্মসূচির বিষয়ে আলোচনা হয় সভায়। এছাড়াও হাই কোর্ট ক্লাবের নির্বাচন নিয়েও আইনজীবীদের উজ্জীবিত করেন আইনমন্ত্রী।
তিনি বলেন, “গত বার যতগুলি আসন পেয়েছিলাম এবার তার থেকে বেশি আসন পেতে চেষ্টা করতে হবে। তার জন্য সংগঠনকে আরও মজবুত করতে হবে।” এদিন আইন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুভাশিস চক্রবর্তী, রাজ্য বার কাউন্সিলরের চেয়ারম্যান অশোক দেব, হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক, আইনজীবী সেলের আহ্বায়ক তরুণ চট্টোপাধ্যায়, সঞ্জয় বর্ধন সহ অন্যান্য সদস্যরা।
[আরও পড়ুন: ‘ফিরে যাওয়ার চেয়ে মৃত্যু ভাল’, বলছেন ভারতীয় যুবকের প্রেমের টানে সীমান্ত পেরনো পাক যুবতী]
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে