স্টাফ রিপোর্টার: বাংলার কথা, বাঙালির কথা যখনই আসে সবার আগে মনে পড়ে শারদ উৎসবের কথা৷ বছরের এই চার দিন কী করবেন, কী না করবেন না – এই কথা ভেবেই গোটা বছরটা কাটিয়ে দেন প্রবাসী কিংবা আবাসিক বাঙালিরা৷ শুধু বাঙালি নয় বাংলার এই শারদ উৎসব দেশ তথা বিশ্বের কাছেও আকর্ষণের বিষয়৷ সেই কথা মাথায় রেখেই এবার সাধারণতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথের কুচকাওয়াজে এবার বাংলার থিম শারদ উৎসব৷
রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতি তুলে ধরে বিনিয়োগের বার্তা রাষ্ট্রপতির
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের ডেপুটি ডিরেক্টর প্রসেনজিৎ দাস বাংলার এই থিমের কথা জানিয়েছেন৷ যেহেতু বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো, তাই তাকে গোটা দেশের কাছে আরও বেশি করে তুলে ধরতেই রাজ্যের এই প্রচেষ্টা৷ বাঙালির এই প্রিয় উৎসবের মাধ্যমেই তুলে ধরা হবে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে৷ শারদ উৎসব ঘিরে যে উন্মাদনা, তারই একটুকরো ছবি গোটা দেশকে দেখাবে রাজ্য৷
রাজ্যে ২,৩৫,২০০ কোটি টাকার বিনিয়োগ এল বাণিজ্য সম্মেলনে
প্রতি রাজ্যই সাধারণতন্ত্র দিবসের এই কুচকাওয়াজে অংশ নিয়ে নিজেদের কৃষ্টি, সংস্কৃতিকে তুলে ধরে৷ তবে গতবছর দিল্লির এই কুচকাওয়াজে বাংলার তরফে কোনও ট্যাবলো দেওয়া হয়নি৷ এবার তা দেওয়া হচ্ছে৷ বাংলার সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি পর্যটনকেও গুরুত্ব দিয়ে তার বিভিন্ন দিক তুলে ধরা হবে৷ দেশের পর্যটন মানচিত্রে বাংলা যে এখন একটা নতুন ডেস্টিনেশন, তা দেখাবে পশ্চিমবঙ্গ৷
বাংলার এই সৌন্দর্য আপনি আগে দেখেছেন কি?
সর্বশেষ খবর
-
৯ বছরের একত্রবাস, অবশেষে জর্জিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রোনাল্ডো
-
বাঘ, ভালুকের দেখভাল করবে পড়ুয়ারা! জু রেঞ্জার হওয়ার সুযোগ দিচ্ছে আলিপুর চিড়িয়াখানা
-
রাজনৈতিক কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নিতে গড়িমসি রাজ্যের! অসন্তোষ হাই কোর্টের
-
মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! শিশু-সহ মৃত ২, আহত আরও ৮ জন
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি