Bishnoi Gang

বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে এবার ভবানীপুরের ব্যবসায়ী! ফোনে ৫ কোটি দাবি, খুনের হুমকি

গত ৩০ জুন প্রথম ওই ব্যবসায়ীর কাছে আন্তর্জাতিক নম্বর থেকে ফোন আসে।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৮:৫২

options
link
বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে এবার ভবানীপুরের ব্যবসায়ী! ফোনে ৫ কোটি দাবি, খুনের হুমকি
বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে এবার ভবানীপুরের ব্যবসায়ী!

এবার বিষ্ণোই গ্যাংয়ের (Bishnoi Gang) নিশানায় কলকাতার ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে তাঁকে বিদেশের নম্বর থেকে ফোন ও ভয়েস মেসেজ পাঠানো হচ্ছে বলে অভিযোগ। দাবি করা হচ্ছে ৫ কোটি টাকা। আতঙ্কে ভাবীনপুর থানার দ্বারস্থ হয়েছেন ওই ব্যবসায়ী। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

৩০ জুন প্রথম তাঁর কাছে আন্তর্জাতিক নম্বর থেকে ফোন আসে। ওপ্রান্ত থেকে নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করে ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা চাওয়া হয়। পরবর্তী একমাস ধরে তাঁকে ক্রমাগত ফোন ও ভয়েস মেসেজ পাঠানো হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, ভবানীপুরের শরৎ বোস রোডের বাসিন্দা ওই ব্যবসায়ী। ভবানীপুর থানায় তিনি জানিয়েছেন, গত ৩০ জুন প্রথম তাঁর কাছে আন্তর্জাতিক নম্বর থেকে ফোন আসে। ওপ্রান্ত থেকে নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করে ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা চাওয়া হয়। পরবর্তী একমাস ধরে তাঁকে ক্রমাগত ফোন ও ভয়েস মেসেজ পাঠানো হয় বলে অভিযোগ। এক পর্যায়ে টাকা না পেলে ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকিও দেওয়া হবে বলে দাবি অভিযোগকারীর।

Advertisement

অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই স্পেশাল ইউনিটকে তদন্তভার দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সত্যিই ফোনটি বিষ্ণোই গ্যাংয়ের তরফে করা হয়েছিল নাকি নেপথ্যে অন্য কেউ তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য গত বছর মুম্বই পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। অভিযোগ, ওই ব্যক্তি লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী গোল্ডি ব্রায়ের নাম করে কমেডিয়ান কপিল শর্মার কাছে ১ কোটি টাকা দাবি করেছিল। লরেন্স বিষ্ণোই এক কুখ্যাত দুষ্কৃতি। তিনি বর্তমানে জেলবন্দি। তবে বন্দিদশাতেও নেটওয়ার্ক চালাচ্ছেন তিনি। খুন, তোলাবাজি ও আন্তর্জাতিক মাদক পাচারের মতো ঘটনায় জড়িত এই চক্র।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.