কলহার মুখোপাধ্যায়: গাড়ি পার্কিং নিয়ে বচসা। নিরাপত্তারক্ষীর দুর্ব্যবহারের প্রতিবাদে পৌরভবনের সামনেই রাস্তায় শুয়ে অভিনব প্রতিবাদ দেখালেন মেয়র পারিষদ। বুধবার বিধাননগর পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ শিক্ষা রাজেশ চিরিমারের এহেন কাণ্ডে শোরগোল পড়ে যায় সল্টলেকে। প্রায় একঘণ্টা এমন প্রতীকী প্রতিবাদ চলার পর অন্যান্য মেয়র পারিষদ, কাউন্সিলরদের অনুরোধে উঠে পড়েন রাজেশবাবু। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় পুরনিগমে।
[রমজান মাসে পঞ্চায়েত ভোট নয়, কমিশনের কাছে আরজি সংখ্যালঘু সম্প্রদায়ের]
কী হয়েছিল এদিন? বেলার দিকে নিজের গাড়ি নিয়ে রোজকার মতো পুরনিগমে আসেন রাজেশবাবু। কিন্তু পৌরভবনের ভিতরে পারিষদদের গাড়ি রাখার জায়গায় তিনি নিজের গাড়ি পার্ক করতে গেলেই নিরাপত্তারক্ষীরা বাধা দেন তাঁকে। অভিযোগ, তিনি এখানে গাড়ি পার্ক করতে পারবেন না বলে জানায় নিরাপত্তাকর্মীরা। পারিষদদের গাড়ি পার্কিংয়ের জায়গায় তিনি গাড়ি রাখতে পারবেন না কেন, প্রশ্ন তোলেন রাজেশবাবু। তখন নাকি নিরাপত্তাকর্মীরা তাঁকে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই নাকি এমনটা বলেছেন তাঁরা। রাজেশবাবুর অভিযোগ, তিনি মেয়র পারিষদ হয়েও নিরাপত্তাকর্মীরা তাঁর সঙ্গে অভদ্রতা করেছে। এরপরই পৌরভবনের সামনের রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ দেখান তিনি।
[গরমে গলে পড়ছেন উত্তম-সুচিত্রা! ব্যাপারটা আসলে কী?]
ঘটনা জানাজানি হতেই সেখানে ছুটে আসেন পুরনিগমের অন্যান্য আধিকারিক, মেয়র পারিষদ ও কাউন্সিলররা। অনেক বোঝানোর চেষ্টা করেন। কিন্তু ধরনা তুলতে নারাজ ছিলেন রাজেশবাবু। জানা গিয়েছে, মেয়র সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন রাজেশ চিরিমার। প্রায় ঘণ্টাখানেক পরে অন্যদের অনুরোধে অবস্থান তুলে নেন তিনি। বিরোধীদের দাবি, এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিধাননগর পুরনিগমে গোষ্ঠীদ্বন্দ্ব কী আকার ধারণ করেছে। খোদ মেয়রের বিরুদ্ধেই রাস্তায় শুয়ে অভিনব প্রতিবাদ দেখাচ্ছেন মেয়র পারিষদ।
[সিবিআই অফিসার সেজে প্রতারণা, চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে ২ লক্ষ হাতিয়ে চম্পট]
দেখুন সেই ভিডিও-
সর্বশেষ খবর
-
ফোনেই হত ‘ডিল’, রাত নামলেই পৌঁছে যেতেন মহিলারা! গরুমারার হোটেলে দেহব্যবসার চক্র ফাঁস
-
রাহুল নয়, প্রধানমন্ত্রী হবেন বিজয়! টিভিকের প্রচারে চটে লাল কংগ্রেস, ‘অসীম কল্পনা’, কটাক্ষ ডিএমকের
-
‘ছেলে যেন বিচার পায়’, বরুণ বিশ্বাস ‘খুনে’ সাক্ষ্য ৯২ বছরের বাবার, এজলাসেই অঝোরে কান্না
-
‘শুল্কবোমা’, ইরান যুদ্ধের থাবাতেও ভারতের অর্থনীতির স্বপ্নের দৌড়! প্রত্যাশারও বেশি জিডিপি বৃদ্ধি
-
বেআইনি বিলবোর্ড খুলতে পুলিশকে বাধা, অভিষেকের অফিসে তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগ