বদলের জমানায় তোলাবাজি-সহ একাধিক অভিযোগে বিধাননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) গ্রেপ্তার হওয়ার পর তাঁর ফ্ল্যাটে তাল তাল সোনা খুঁজে পান তদন্তকারীরা। মেলে সোনা কেনার রসিদও। এত অর্থের উৎস নিয়ে তদন্ত তো চলছেই। আর এই সূত্রেই সব্যসাচী ঘনিষ্ঠ নদিয়া জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে স্বর্ণভাণ্ডার দেখে পুলিশ রীতিমতো থ! নিত্যনতুন ডিজাইনের বিপুল সোনার গয়না উদ্ধার হয়েছে তেহট্টে টিনার দুই বাড়ি থেকে। এরপর তদন্তকারীদের স্ক্যানারে সব্যসাচীর স্ত্রী ইন্দ্রাণী দত্ত। এবার সোনার হিসেব পেতে তাঁকে তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তবে ইন্দ্রাণী দীর্ঘদিন ধরে পলাতক। তাই বুধবার তাঁর বাড়ির দেওয়ালে নোটিস সাঁটিয়ে এল পুলিশ।
আরও পড়ুন:
সোমবার রাতভর তল্লাশি চালিয়ে সব্যসাচী ঘনিষ্ঠ টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার হওয়ার পর তদন্তকারীদের নজরে সোনার হিসেব। আর সেই কারণেই সব্যসাচীপত্নী ইন্দ্রাণীদেবীকে জিজ্ঞাসাবাদ করতে চান। কিন্তু তিনি আপাতত কোথায় আছেন, কেউ জানেন না। আর তাই বুধবার বিধাননগর উত্তর থানার তরফে তাঁদের বাড়ির দেওয়াল নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে। দ্রুত ইন্দ্রাণীদেবীকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৮ জুন পুলিশের হাতে গ্রেপ্তার হন বিধাননগরের প্রাক্তন মেয়র ও প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত। সূত্রের খবর, তারপর থেকেই নিজেদের বিলাসবহুল বাড়ি ছেড়ে গা ঢাকা দেন তাঁর স্ত্রী ইন্দ্রাণী। তিনি কোথায়, তা এখনও কেউ জানেন না। এদিকে, সব্যসাচীর বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে কার্যত পুলিশের মাথাব্যথা হয়ে ওঠে রাজারহাটে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সাড়ে তিন কেজি সোনা এবং সেসব কেনার রসিদ। সেসময়ই সব্যসাচীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করেছিলেন তদন্তকারীরা। তাঁকে নোটিস দেওয়ার তোড়জোড়ও হয়। কিন্তু ইন্দ্রাণীদেবীর হদিশ না পাওয়ায় নোটিস দেওয়া যায়নি।
তবে সোমবার রাতভর তল্লাশি চালিয়ে সব্যসাচী ঘনিষ্ঠ টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার হওয়ার পর তদন্তকারীদের নজরে সোনার হিসেব। আর সেই কারণেই সব্যসাচীপত্নী ইন্দ্রাণীদেবীকে জিজ্ঞাসাবাদ করতে চান। কিন্তু তিনি আপাতত কোথায় আছেন, কেউ জানেন না। আর তাই বুধবার বিধাননগর উত্তর থানার তরফে তাঁদের বাড়ির দেওয়াল নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে। দ্রুত ইন্দ্রাণীদেবীকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কংগ্রেসে ফিরছেন অমরিন্দর? রাহুলের প্রশংসার পর মুখ খুললেন ‘ক্যাপ্টেন’ নিজেই
-
‘এবার শান্তি পেয়েছেন তো?’ সনৎ দে-র গ্রেপ্তারিতে ‘পার্থ জ্যেঠু’র বিরুদ্ধে বিষোদগার মেয়ের
-
সন্ত্রাসের আঁতুড়ঘর পিলখানা! জঙ্গি হামিমের পর গ্রেপ্তার আরও এক যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র
-
ফের লেজার আলোয় দিকভ্রান্ত পাইলট! ১৫৯ যাত্রী নিয়ে মাঝ আকাশে চক্কর, বড় বিপদ এড়াল কলকাতা বিমানবন্দর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও