Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
PM Modi

ইস্তফা কেন্দ্রীয় মন্ত্রীর, আরও এক পদত্যাগের জল্পনা, একাধিক রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা

মঙ্গলবার সকালে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের প্রতিমন্ত্রী। ১২ বছর পর সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা দানা বাঁধার আশঙ্কা রয়েছে। সেটা এড়াতে কিছু নতুন মুখ আনা হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৬:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৬:২৭

options
link
ইস্তফা কেন্দ্রীয় মন্ত্রীর, আরও এক পদত্যাগের জল্পনা, একাধিক রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা zoom
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জর্জ কুরিয়েন। ফাইল ছবি।
Advertisement

তৃতীয় মোদি সরকারের দু’বছর পূর্তির পরই দেশজুড়ে সাংগঠনিক ও প্রশাসনিক স্তরে বিরাট বদল করতে চলেছে বিজেপি। অন্তত জল্পনা তেমনটাই। মঙ্গলবার কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী জর্জ কুরিয়েনের ইস্তফা সেই জল্পনায় আরও ধুয়ো দিচ্ছে। সূত্রের খবর, দ্রুত কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী-রাজ্যপাল পদেও বদল আসতে পারে।

মঙ্গলবার সকালে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের প্রতিমন্ত্রী জর্জ কুরিয়েন। রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়াতেই তিনি মন্ত্রী হিসেবে ইস্তফা দিয়েছেন। পর রাষ্ট্রপতিভবনের তরফে তাঁর ইস্তফার কথা সরকারিভাবে জানানো হয়েছে। কুরিয়েনের মতো রাজ্যসভার মেয়াদ ফুরিয়েছে রেল প্রতিমন্ত্রী রবনীত বিট্টুর। সূত্রের খবর, তিনিও দ্রুত ইস্তফা দেবেন। এই দু’জনকেই নিজ নিজ রাজ্যে সংগঠনের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কুরিয়েন এবার কেরলে দলের সংগঠনের ভিত মজবুত করার কাজ করবেন। আর রবনীত বিট্টুকে পাঞ্জাবের নির্বাচনে গুরুদায়িত্ব দেওয়া হতে পারে।

Advertisement

এরই মধ্যে সন্ধ্যায় পদ্ম পুরস্কারের অনুষ্ঠান শেষ হওয়ার পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জল্পনাকে আরও তীব্র করেছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হবে। একাধিক মন্ত্রীর ভূমিকা আতস কাঁচের নিচে। তাঁদের ইস্তফা দিতে বলা হবে। কিছু মন্ত্রীকে রাজ্যপাল করে পাঠানো হতে পারে। কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে বিদেশে রাষ্ট্রদূতের। এখানেই শেষ নয় একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীও বদলের চিন্তাভাবনা করছে গেরুয়া শিবির।

কিন্তু কেন এই বদল? এক তো ১২ বছর পর সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা দানা বাঁধার আশঙ্কা রয়েছে। সেটা এড়াতে কিছু নতুন মুখ আনা হবে। তাছাড়া সামনে একাধিক রাজ্যে নির্বাচন, সেই রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রীদের পারফরম্যান্স আতস কাচের নিচে রয়েছে। কয়েকজন মুখ্যমন্ত্রীকে সরানো হতে পারে। তাছাড়া নীতীন নবীন সভাপতি হওয়ার পর তাঁর নিজের টিম তৈরিরও সুযোগ পায়নি বিজেপি। এবার সেটাই করতে চাইছেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.