Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Kolkata

আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা! স্নাতকে আসন ফাঁকা কলকাতার বহু কলেজের

স্নাতক স্তরে ভর্তিতে মফস্বলের তুলনায় পিছিয়ে কলকাতার কলেজগুলি। দপ্তর সূত্রের খবর, কলকাতার কলেজগুলির জন্য মোট অনুমোদিত আসনের সংখ্যা ৯৩ হাজার। অথচ, মাত্র ৩৩ হাজার ভর্তি হয়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৭:১৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৭:১৫

options
link
আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা! স্নাতকে আসন ফাঁকা কলকাতার বহু কলেজের zoom
স্নাতকে ভর্তিতে ফাঁকা কলকাতার বহু কলেজ। প্রতীকী ছবি
Advertisement

স্নাতক স্তরে ভর্তিতে মফস্বলের তুলনায় পিছিয়ে কলকাতার কলেজগুলি। দপ্তর সূত্রের খবর, কলকাতার কলেজগুলির জন্য মোট অনুমোদিত আসনের সংখ্যা ৯৩ হাজার। অথচ, মাত্র ৩৩ হাজার ভর্তি হয়েছে। ভর্তির নিরিখে প্রথম ১৫টি কলেজের তালিকায় কলকাতার একটি কলেজও নেই। রাজ্যে ২০২৬-এ স্নাতকে ভর্তির অনলাইন পোর্টাল চালু হয়েছে ১৯ মে থেকে। গোটা রাজ্যের ৪০০-র বেশি কলেজে ভর্তির জন্য প্রায় ৩ লক্ষের বেশি ছাত্রছাত্রী আবেদন করেছিলেন।

সূত্রের খবর, ‘আপগ্রেড রাউন্ড’ শুরুর আগে ভর্তিতে শীর্ষে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা হিন্দু কলেজ। এখানে ২,৮০০ ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। দ্বিতীয় মুর্শিদাবাদের বহরমপুর কলেজ। সেখানে ভর্তি হয়েছেন ২,৭০০ পড়ুয়া। তৃতীয় হাওড়া জেলার উলুবেড়িয়া কলেজ। ভর্তির সংখ্যা ২,৫০০। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ওয়েবকুটা-র দাবি, কলকাতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আধিক্যেও সরকারি ও সরকারপোষিত কলেজগুলিতে ভর্তির আবেদন কমছে। অন্যদিকে জেলায় এক একটি কলেজের মধ্যে অনেক দূরত্ব। ফলে আশপাশের ছাত্রছাত্রীরা সেখানেই ভর্তি হতে চাইছেন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যে ২০২৬-এ স্নাতকে ভর্তির অনলাইন পোর্টাল চালু হয়েছে ১৯ মে থেকে। গোটা রাজ্যের ৪০০-র বেশি কলেজে ভর্তির জন্য প্রায় ৩ লক্ষের বেশি ছাত্রছাত্রী আবেদন করেছিলেন।

তবে উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর, কলকাতা-সহ গোটা রাজ্যেই আসন ফাঁকা থেকে যাবে। দক্ষিণ ২৪ পরগনার কলেজগুলিতে অনুমোদিত আসন সংখ্যা ৭২ হাজার। কিন্তু ভর্তি হয়েছে মাত্র ২৬ হাজার। সম্প্রতি অবশ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গ দিবসের উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হলে তাঁরা এই নিয়ে বিশ্লেষণ করবেন। গত ১০ বছরে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিত্র নিয়ে আলোচনা করা হবে। পরের বছর ভর্তির আগে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.