সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের করোনা (Coronavirus) থাবা বসাল বঙ্গ বিজেপির অন্দরে। এবার আক্রান্ত মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। নিজেই টুইটে দুঃসংবাদটি জানিয়েছেন তিনি।
রবিবার সকাল পৌনে ন’টা নাগাদ একটি টুইট করেন অগ্নিমিত্রা পল। জানান, তাঁর শরীরে অস্তিত্ব মিলেছে মারণ ভাইরাসের। পাশাপাশি, শেষ ৫ দিনে যে বা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের প্রত্যেককে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন বিজেপি নেত্রী। অগ্নিমিত্রা পলের আগেও বাংলায় বেশ কয়েকজন বিজেপি নেতা-সাংসদ করোনা আক্রান্ত হয়েছেন। কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে ঘরেও ফিরেছেন তাঁরা। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ কয়েকজনও আক্রান্ত হয়েছিলেন।
I have been diagnosed as Covid Positive. I would request everyone who has met me in the last 5 days to get themselves tested.
Thank You 🙏@BJPMM4Bengal @BJP4Bengall @DilipGhoshBJPAdvertisement— Agnimitra Paul Official (@paulagnimitra1) September 27, 2020
[আরও পড়ুন: উৎসবের মরশুমে বড় ঘোষণা মমতার, দীর্ঘদিন পর খুলতে চলছে রাজ্যের সিনেমা হলগুলি]
প্রসঙ্গত, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৪৪ হাজার ২৪০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮১ জন। যার মধ্যে শুধু কলকাতায় ৬৬৮ জনের শরীরে সংক্রমিত ভাইরাস। উত্তর ২৪ পরগনায় চেহারাটা বেশ ভয়াবহ। একদিনে সে জেলায় আক্রান্ত ৬৯৮ জন। এরপরই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (১৯৪), হাওড়া (১৭০), পশ্চিম মেদিনীপুর (১৪৬) ও হুগলি (১৪০)। তবে পূর্ব বর্ধমান (৫৬), বীরভূম (৭৭), পুরুলিয়া (৫৩) জেলায় সংক্রমিতের সংখ্যা আগের তুলনায় কম।
[আরও পড়ুন: ঈশ্বরচন্দ্রের দ্বিশত জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, চালু হল ‘বেতার বিদ্যাসাগর’ কমিউনিটি রেডিও]
সর্বশেষ খবর
-
‘মোজতবা ৯০ শতাংশ শেষ’, ইরানে মার্কিন হামলার পরই বিস্ফোরক ট্রাম্প, মৃত্যুর মুখে সুপ্রিম লিডার!
-
বিশ্বকাপে গ্রুপের বেড়া টপকাতে ব্যর্থ, হাল ফেরাতে ২০১০-এর নায়ককে কোচ করল দু’বারের চ্যাম্পিয়ন দল
-
ফাইভ-সিক্স পড়া শওকত কীভাবে এমএ করলেন? তদন্ত চেয়ে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে থানায় ববি
-
যে কোনও সময় গ্রেপ্তারির আশঙ্কা, আগাম জামিনের আবেদন নিয়ে এবার কলকাতা হাই কোর্টে অনুব্রত
-
মেট্রোতেও পাচার! হাওড়া স্টেশন থেকে উদ্ধার প্রায় ১৪ লক্ষ টাকার রুপো, গ্রেপ্তার ১